ভয়ংকর এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। সেই স্মৃতি উসকে দিয়ে ফের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনা। রবিবার পুণে জেলার বারামতিতে ভেঙে পড়ে একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান। যদিও ওই দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলেই খবর। কর্তৃপক্ষের দাবি, বিপদের আশঙ্কা করে দ্রুত ব্যবস্থা নেওয়াতেই বেঁচে গিয়েছেন পাইলট।
#WATCH | Baramati | Pune Rural SP Sandeep Singh Gill says, “An aircraft VT-SEX was involved in a runway excursion incident at Baramati Airfield during a training exercise, with Capt Chirag Shashikant Doifode and Cadet Abhijeet Jundre on board. No injuries have been reported.”… https://t.co/pPlOMKb4dF pic.twitter.com/htCZvc0u8s
Advertisement— ANI (@ANI) August 9, 2026
Advertisement
রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রানওয়ে থেকে খানিক দূরে বিমানবন্দর এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বিমানটি। বিমানে ছিলেন দু’জন পাইলট। তারা সময় মতো বিমান থেকে বেরিয়ে আসায় আহত হননি বলেই জানা গিয়েছে। বিমানটির অল্প ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। বারামতির পুলিশ আধিকারিক সন্দীপ সিং গিল বলেন, “বারামতি এয়ারফিল্ডে প্রশিক্ষণ চলাকালীন ভিডি-এসইএক্স বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে (রানওয়ে এক্সকারশন)। বিমানটিতে ক্যাপ্টেন চিরাগ শশীকান্ত দোইফোদে এবং ক্যাডেট অভিজিৎ জুন্দ্রে ছিলেন। কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।”
বারামতির বিমানবন্দর কর্তৃপক্ষও দুর্ঘটনার কথা জানিয়েছে। পর পর দু’বারের চেষ্টা উড়তে পারেনি বিমানটি। এরপরেই পাইলট নিয়ন্ত্রণ হারান। রানওয়ে থেকে একদিকে ছিটকে পড়ে বিমানটি। যদিও দ্রুত দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে বেরিয়ে আসেন দুই পাইলট। তাঁরা আহত হননি বলেই জানা গিয়েছে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা অজিত পাওয়ার ২০২৬ সালের ২৮ জানুয়ারি পুণের বারামতিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে তাঁর চার্টার্ড বিমানটি অবতরণের সময় ভেঙে পড়ে। বিমানে থাকা পাঁচজনই ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার