প্রশ্নফাঁস রুখতে সংসদে কড়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের আনা সেই বিলকে সমর্থন করলেও বিজেপিকে বিঁধতে ছাড়লেন না তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংসদে তিনি দাবি করলেন, “মোদি জমানায় প্রশ্নফাঁস আর ব্যতিক্রম নয়। এটা কোনও দুর্ঘটনা নয়, বরং স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়াচ্ছে।” যদিও বিজেপিকে আক্রমণের সময় অভিষেকের বোধহয় মনে ছিল না, তাঁদের আমলে বাংলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চলে আসা নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল।
আরও পড়ুন:
কেন্দ্রের প্রস্তাবিত প্রশ্নফাঁস বিলকে সমর্থন জানালেও অভিষেক বলেন, “বিজেপি নিজেই আগুন লাগিয়েছে। এখন ওই আগুন নিজেরাই নেভানোর চেষ্টা করছে।” কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, “সরকার এখন বিল আনছে। তাতে হয়তো দোষীদের শাস্তি হতে পারে, কিন্তু প্রশ্নফাঁসে পড়ুয়ারা যে মানসিক ধাক্কা খেয়েছে সেটা ঠিক হবে কী করে, যে স্বপ্নগুলো ভেঙে গিয়েছে, সেগুলো ঠিক করবেন কী করে?” কেন্দ্রের উদ্দেশে অভিষেকের প্রশ্ন, “কেন প্রশ্নফাঁস রোখা গেল না?”
দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে, সেটা নিয়েও সরব অভিষেক। তিনি সংসদে বলেন, “সরকার এই সময়কে অমৃতকাল বলছে, আসলে এটা উৎকণ্ঠা কাল। সরকার কী করল না করল তাতে একটা সরকারের সাফল্য-ব্যর্থতা নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় সরকার কেমন প্রজন্ম তৈরি করছে সেটার উপর।” ডায়মন্ড হারবারের সাংসদ প্রশ্ন তুললেন, “ছাত্রদের কথা না শুনে পেলেট গানের গুলি চালানো হল কেন? সরকার কেন প্রশ্নফাঁস রুখতে পারে না।” অভিষেকের অভিযোগ, “এখন প্রশ্নফাঁস দুর্ঘটনা নয়, বরং নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা একটা প্যাটার্ন। কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন এখনও কাটেনি। এই সরকার ভবিষ্যতের কথা বলে। কিন্তু অন্যায়ের ভিতে ভবিষ্যৎ নির্মাণ হয় না।”
তৃণমূলের লোকসভার দলনেতা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ দাগলেন বটে। কিন্তু এই প্রশ্নের দায় কি তিনি নিজেও এড়াতে পারেন। ভুলে গেলে চলবে না তৃণমূল জমানায় রাজ্যে প্রশ্নফাঁস ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। যদিও সেই প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা বাতিলের মতো পরিস্থিতি আসেনি। কারণ অধিকাংশ প্রশ্নই প্রকাশ্যে আসে পরীক্ষা শুরুর পর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কড়ি ফেললেই আফগান হচ্ছে ভারতীয়! বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার মালবাজারে পুরকর্মী
-
লাইন এড়িয়ে আউটডোরের টিকিট কাটার টোপ! এসএসকেএমে জালচক্রের রমরমা, গ্রেপ্তার ৩
-
রক্তপাতহীন বই-হত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসযজ্ঞ!
-
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ভরসা বাড়ছে, এইমসের আদলে বঙ্গে এবার আয়ুর্বেদ হাসপাতাল!
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের