৪৫০ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু শিশুর

৫৮ ঘণ্টার লড়াই সত্ত্বেও বাঁচানো গেল না শিশুটিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৭, ১৩:১১

options
link
৪৫০ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু শিশুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮ ঘণ্টার লড়াই শেষ। বাঁচানো গেল না ১৬ মাসের শিশুকন্যা চিন্নারিকে। গত বৃহস্পতিবার তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় প্রায় ৪৫০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল সে। কিন্তু শত প্রচেষ্টা সত্ত্বেও সফল হল না উদ্ধারকার্য। শেষপর্যন্ত রবিবার গর্ত থেকে তার মৃতদেহ বের করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

Advertisement

[চাপের মুখে অবশেষে ইদে বনধ শিথিলের সিদ্ধান্ত মোর্চার]

জানা গিয়েছে, এর আগে হায়দরাবাদ থেকে ৬০ কিলোমিটার দূরে চেভেল্লা মানডাল এলাকার এক্কারেড্ডিগুডা গ্রামে গত বৃহস্পতিবার দিদির সঙ্গে খেলা করছিল চিন্নারি। সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ হঠাৎই কুয়োটিতে পড়ে যায় সে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। আসে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল, দমকল কর্মী থেকে শুরু করে ওএনজিসি-র আধিকারিকরা। পাশের দিকে আরও একটি গর্ত খুঁড়ে চলে উদ্ধারকার্য। কিন্তু পাথুরে জমি ও তার সঙ্গে অনবরত বৃষ্টি হওয়ায় বারংবার ব্যর্থ হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসকও। শিশুটিকে সুস্থ রাখতে কুয়োতে অক্সিজেনও পাম্প করা হয়েছিল। ঠিক কতখানি গভীরে সে রয়েছে জানতে ব্যবহার করা হয় উন্নতপ্রযুক্তির ক্যামেরা। তবুও শেষরক্ষা হয়নি। গর্তের ২৫০ ফুট থেকে উদ্ধার করা হয় মেয়েটির মৃতদেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শ্রীনগরে গুলির লড়াই শেষ, সেনার গুলিতে নিকেশ দুই জঙ্গি]

ঘটনা প্রসঙ্গে সায়বেরাবাদের পুলিশ কমিশনার সন্দীপ শাণ্ডিল্য বলেন, ‘চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করার পরেই আমরা সকাল ৬ টা নাগাদ অপারেশন বন্ধ করে দিয়েছি।’ এরপর স্থানীয় থানার এক আধিকারিক জানান, ‘শিশুটির মৃতদেহ প্রথমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তারপরেই পরিবারের লোকজনের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়।’ গত শুক্রবারই জমির মালিক মাল্লা রেড্ডির নামে ভারতীয় দণ্ডবিধি ৩৩৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এত চেষ্টার পরেও শিশুটি না বাঁচায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

[শাবককে বাঁচাতে দুটি হাতি কী করল জানেন? দেখুন ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.