জোড়া সাফল্য ভারতীয় সেনার৷ জম্মু কাশ্মীরে দুটি আলাদা এনকাউন্টারে খতম হল দুই জঙ্গি৷ মারাত্মক জখম হয়ে আরও কয়েকজন৷ তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷
কুপওয়ারায় ফের জঙ্গি আগ্রাসন প্রতিহত করল ভারতীয় সেনা৷ গত সপ্তাহেই সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছিলেন এক জওয়ান৷ এদিন ফের জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে সেনা৷ এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক জঙ্গির৷ বেশ কয়েকজন জঙ্গি জখম হয়েছে বলে অনুমান ভারতীয় সেনার৷ কুপওয়ারায় এখনও চলছে গুলির লড়াই৷
অপর এক এনকাউন্টারে এক মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে৷ কম্যান্ডিং অফিসার আর এস বাজাজ জানান, সূত্র মারফত খবর পেয়ে সোফিয়ান এলাকা ঘিরে ফেলে সেনারা৷ শুরু হয় গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ পর খতম হয় ফারুক আহমেদ শেখ নামে এক জঙ্গি৷ উদ্ধার হয়েছে একে ৫৬, বেশ কয়েক ম্যাগাজিন গুলি ও কিছু নথিপত্র৷
সেনাদের হতাহতের কোনও খবর নেই বলেই জানিয়েছেন কম্যান্ডিং অফিসার৷
সর্বশেষ খবর
-
প্রতিনিধিত্ব আইন আর বয়স ভাঁড়ানো নিয়ে সরগরম সভা, শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সিএবি’তে
-
ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি
-
দু’বছরের জন্য নয়া টাইটেল স্পনসর পেল বিসিসিআই, ম্যাচপ্রতি বিপুল অঙ্কে চূড়ান্ত চুক্তি
-
সাতসকালে জলপাইগুড়িতে হাড়হিম কাণ্ড! বেকারিতে ঢুকে ম্যানেজারকে ‘খুন’, কারণ ঘিরে ধোঁয়াশা
-
কোমলের সঙ্গে গণপতি দর্শনে তুমুল বিতর্ক, করিশ্মা-রবীনা প্রসঙ্গ টেনে কী যুক্তি গোবিন্দার?