Union Budget 2026

এবছরই বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট, নির্বাচন কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়ল ২৫ শতাংশ

চলতি বছরে বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট। তার আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নানা প্রশ্নে বিদ্ধ নির্বাচন কমিশন। এই আবহে কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৯:৫৮

options
link
এবছরই বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট, নির্বাচন কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়ল ২৫ শতাংশ
ফাইল চিত্র

চলতি বছরে বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট। তার আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নানা প্রশ্নে বিদ্ধ নির্বাচন কমিশন। এই আবহে কমিশনের জন্য বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে কমিশনের জন্য বরাদ্দ ২৫ শতাংশ বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Advertisement

গতবারের বাজেটে কমিশনের জন্য বরাদ্দ ছিল ৩০৪.৯৮ কোটি টাকা। এ বার তা বেড়ে হল ৩৮২.২২ কোটি। বাজেটেই বলা হয়েছে, বরাদ্দ হওয়া ৩৮২.২২ কোটি টাকার মধ্যে ৩৬৭.৬৯ কোটি টাকা ভোট সংক্রান্ত খরচে ব্যবহার করবে কমিশন। বাকি টাকা ব্যয় হবে বিভিন্ন প্রশাসনিক এবং অন্যান্য খরচের জন্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবছর বাংলা, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট রয়েছে। পরের বছর উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ভোট। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিরোধীদের অভিযোগ, কমিশনকে ব্যবহার করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। এ নিয়ে বিতর্কে মধ্যে কমিশনের জন্য বাজেট বরাদ্দবৃদ্ধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Advertisement

শুধু কমিশন নয়, কেন্দ্রীয় আইন মন্ত্রকের জন্যও ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এই অর্থ ভোটার কার্ড সংক্রান্ত ব্যয়ের জন্যই বরাদ্দ করা হয়েছে। তবে গতবারের তুলনায় বরাদ্দের পরিমাণ কমেছে এবার। গতবার আইন মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছিল ৩০০ কোটি টাকা। এ সবের পাশাপাশি আরও ৫০০ কোটি টাকা দেওয়া হবে আইন মন্ত্রককে। ২০২৪ সালের লোকসভা ভোটের খরচ মেটানোর জন্যই এই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে বাজেটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন