সিগারেট আনতে মানা, ‘সেলফি’র লোভ দেখিয়ে নাবালককে গুলি যুবকের

জানেন কোথায় ঘটেছে এই ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৬:০৬

options
link
সিগারেট আনতে মানা, ‘সেলফি’র লোভ দেখিয়ে নাবালককে গুলি যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিগারেট আনতে মানা করেছিল আট বছরের ছেলেটা। এই আক্রোশেই ‘সেলফি’ তোলার লোভ দেখিয়ে তাকে গুলি করল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গুরুতর জখম অবস্থায় দিল্লির হাসপাতালের চিকিৎসাধীন আট বছরের জুনেইদ।

Advertisement

[নার্সের ছদ্মবেশে নেপালে পালাতে ব্যর্থ, মুম্বই থেকে ‘গ্রেপ্তার’ হানিপ্রীত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ইদের জন্য সোমবার স্কুলে যায়নি আট বছরের বালক। পাড়ার ছেলেদের সঙ্গে দুপুরবেলা খেলছিল জুনেইদ। সেই সময় তাঁকে ডেকে সিগারেটের প্যাকেট আনতে বলে স্থানীয় যুবক কালে ওরফে তাহির। কিন্তু জুনেইদ তা আনতে অস্বীকার করে। সেই সময়ের মতো বাড়িতে চলে যায় সে। কিন্তু তাহির নিজের মনে রাগ পুষেই রেখেছিল। বিকেলে নিজের বন্ধুদের সঙ্গে মদ্যপ অবস্থায় আড্ডা দিচ্ছিল তাহের। সঙ্গে দেশি বন্দুকও ছিল তার। কোনও কারণে জুনেইদ বাড়ির বাইরে বের হয়। তখনই ‘সেলফি’ তোলার লোভ দেখিয়ে আট বছরের বালককে কাছে ডাকে তাহির। ‘সেলফি’ তোলার আশায় পাড়ার ভাইজানের কাছে যায় বালকটি। মোবাইলের সামনের ক্যামেরা অন করে ‘সেলফি’ তোলার নাম করে গুলি চালিয়ে দেয় তাহির। গুলি জুনেইদের একটি চোখ ফুঁড়ে বেরিয়ে যায়।

Advertisement

[শহরের অভিজাত আবাসনে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে ধন্দে পুলিশ]

নাবালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল জুনেইদ। পরে চিকিৎসকদের পরামর্শে দিল্লির বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তাহিরকেও হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে তাহির দাবি করে, জুনেইদকে গুলি করার কোনও ইচ্ছে ছিল না তার। আচমকা গুলি চলে যায়। কিন্তু পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজ এগোবে বলে জানিয়েছেন স্থানীয় থানার সার্কেল অফিসার অতীশ কুমার সিং।

[শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.