সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের বোতল লুকিয়ে রাখা আছে পেটে। এই ভেবে অন্তঃসত্ত্বাকে বেধড়ক মারধর করল পুলিশ। লাথি মারা হল পেটেও। পুলিশের মারের চোটেই মৃত্যু হয়েছে ২২ বছরের গৃহবধূর। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের বরাবাঁকি এলাকায়।
[চাকরি করতে চাপ, অপমানে আত্মঘাতী নববধূ]
জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুচি রাওয়াত। এলাকাবাসীর অভিযোগ, রবিবার আচমকা রুচির গ্রামে এসে উপস্থিত হয় কয়েকজন পুলিশকর্মী। এলাকায় অবৈধ মদের কারবার চলছে বলে অভিযোগ করে তাঁরা। গ্রামজুড়ে তল্লাশি অভিযান চালাতে থাকে। রুচিদের বাড়িতেও হানা দেয় পুলিশ। পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল রুচির পরিবারের বাকি লোকজন। কিন্তু গর্ভবতী হওয়ার কারণে পালাতে পারেননি রুচি। তাঁকে দেখতে পেয়ে আটক করে পুলিশ। গর্ভবতী মহিলাকে দেখে এক পুলিশকর্মীর মনে হয় শাড়ির ভিতরে মদের বোতল লুকিয়ে রেখেছেন তিনি। এর জেরে রুচিকে প্রথমে মারধর করা হয়। অভিযোগ, লাথিও মারা হয় পেটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছরের গৃহবধূর।
[দলিত মহিলাকে বিয়ে করুন, রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর]
গর্ভবতী মহিলার মৃত্যুর পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। স্থানীয় থানা ঘেরাও করা হয়। অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের দাবি, পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। এর নেপথ্যে পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ কেবলমাত্র নিজের কর্তব্য পালন করেছে মাত্র। ওই এলাকায় বহুদিন ধরেই অবৈধ মদের কারবার চলছে। পুলিশের কাছে সে খবর কিছুদিন আগেই আসে। এই কারণেই ওই গ্রামে তল্লাশি চালানো হয়। ওই মহিলার বাড়িতেই পুলিশ যায়নি। তাঁকে কোনওভাবে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে পুলিশের এ সাফাই শুনতে নারাজ গ্রামবাসী। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চান তাঁরা।
[‘রেস্তরাঁর বাইরে দাঁড়াতে পারলে জাতীয় সংগীত শুনে কেন পারবেন না?’]
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার