UP Man convert

জোর করে স্বামীর ধর্ম বদলে বিয়ে করেছেন মুসলিম মহিলা! বিস্ফোরক উত্তরপ্রদেশের তরুণী

সোশাল মিডিয়ায় স্বামীর বিয়ের খবর জানতে পারেন স্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১৬:২৪

options
link
জোর করে স্বামীর ধর্ম বদলে বিয়ে করেছেন মুসলিম মহিলা! বিস্ফোরক উত্তরপ্রদেশের তরুণী
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে স্বামীকে ধর্মান্তরিত করে মুসলিম মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন উত্তরপ্রদেশের এক মহিলা। জানা গিয়েছে, সরকারি আধিকারিকও ওই ব্যক্তি গত চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তার পর সোশাল মিডিয়া থেকে তাঁর বিয়ের খবর জানতে পারেন স্ত্রী। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর নাম আরতি গুপ্তা। হামিরপুর এলাকায় নায়েব তেহশিলদার ছিলেন তাঁর স্বামী আশিস কুমার গুপ্তা। গত চার মাস ধরে তাঁর খোঁজ মেলেনি। এমতাবস্থায় গত ২৪ ডিসেম্বর সোশাল মিডিয়ায় স্বামীর বিয়ের ছবি দেখতে পান আরতি। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। তবে আশিসের বিরুদ্ধেও অভিযোগ করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুকসার নামে এক মুসলিম মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন আশিস। কয়েকদিন আগে রুকসারের বাবা-সহ বেশ কয়েকজন মিলে জোর করে আশিসকে ধর্মান্তরিত করেন। তাঁর নতুন নাম দেওয়া হয় মহম্মদ মুস্তাক। তার পরেই রুকসারের সঙ্গে আশিসের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মসজিদে গিয়ে নমাজও পড়েন আশিস। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সেখান থেকেই গোটা বিষয়টি জানতে পারেন আরতি।

Advertisement

তার পরেই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। আপাতত রুকসারের বাবা, আশিস-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে এখনও আশিসের খোঁজ মেলেনি। তিনি আদৌ মসজিদে গিয়ে নামাজ পড়েছিলেন কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

[আরও পড়ুন: চা চেয়েছিলেন স্বামী, চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.