UP Man Kills Wife

১২ বছরের দাম্পত্য জীবন, ঘুমন্ত স্ত্রীর মুন্ডু কাটলেন স্বামী! বিবাহবহির্ভূত সম্পর্কের জের?

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তমাখা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, খুনের পর পারভেজ থানায় আত্মসমর্পণ করেন এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২০:১৬

options
link
১২ বছরের দাম্পত্য জীবন, ঘুমন্ত স্ত্রীর মুন্ডু কাটলেন স্বামী! বিবাহবহির্ভূত সম্পর্কের জের?
উত্তরপ্রদেশে হাড়হিম হত্যাকাণ্ড। ছবি: এআই দ্বারা নির্মিত।

বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোইতে। শুধু তাই নয়, খুনের পর যুবতীর মুন্ডু কেটে নেওয়া হয় বলেও অভিযোগ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নাগমা (২৮)। প্রায় ১২ বছর আগে পারভেজ নামে এক যুবককে বিয়ে করেন তিনি। সম্প্রতি পারভেজ তাঁর পৈতৃক বাড়ি বিক্রি করে দেন। গত দেড় মাস ধরে ইসলামনগর টিলিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি। অভিযোগ, ভাড়া বাড়িতে আসার পর থেকেই পারভেজ সন্দেহ করতেন, তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই নিয়ে দু’জনের একাধিকবার বিবাদও হয়েছিল। গত ৯ সেপ্টেম্বর রাতে নাগমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন ক্ষোভের বশবর্তী হয়ে পারভেজ একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীয়ের উপর চড়াও হন। তাঁকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। খুনের পর তিনি নাগমার মুন্ডু কেটে নেন বলেও অভিযোগ উঠেছে পারভেজর বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তমাখা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের দাবি, খুনের পর পারভেজ থানায় আত্মসমর্পণ করেন এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নেন। মৃতার বোন সাব্বুর অভিযোগ, গত এক সপ্তাহ ধরে নাগমা তাঁর স্বামীর হাতে চরম নির্যাতন ও মারধরের শিকার হচ্ছিলেন। তিনি বলেন, “পারভেজ নাগমার গলা কাটার হুমকি দিত। তাঁর বোন ও মা-ও এর সঙ্গে জড়িত।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.