সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়েব হয়ে গিয়েছে দেশের ২৪টি সংরক্ষিত সৌধ। সৌজন্যে নগরায়ন ও জবরদখল। বর্তমানে এই সৌধগুলির কোনও খোঁজ নেই বলে জানাচ্ছে খোদ কেন্দ্র সরকার। এগুলির মধ্যে ৮টি সৌধের দেখভালের দায়িত্বে ছিল কেন্দ্র। সংসদে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা জানান এই তথ্য। ওই সৌধগুলির কাঠামো ও সৌধ সংলগ্ন এলাকা- কোনও কিছুরই খোঁজ নেই বলে জানিয়েছেন মন্ত্রী।

এরমধ্যে ১১টিই ছিল উত্তরপ্রদেশে। হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র ও রাজস্থানে ছিল ২টি করে সৌধ। আবার পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে একটি করে সৌধ ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। উধাও হয়ে গিয়েছে অরুণাচল প্রদেশের তামার মন্দির, অসমের তিনসুকিয়া জেলায় শেরশাহর বন্দুক ও দিল্লির বারা খাম্বা সমাধিস্থল। পশ্চিমবঙ্গের নদিয়ার বামনপুকুর দুর্গেরও হদিশ নেই।

খুঁজে পাওয়া যাচ্ছে না লখনউয়ের আসফি ইমামবারা, মহারাষ্ট্রের শাখাখেদার মসজিদ, ছত্তিশগঢ়ের মহাদেব মন্দির, চৈতুরগড় দুর্গ, ছত্তিশগঢ়ের দান্তেশ্বরী দেবীর মন্দির, দিল্লির ডিএরেমাও সমাধিস্থল, হরিয়ানার সরাই আলাবর্দি খান মসজিদ ও কর্নাটকের হাম্পির বীরুপাক্ষ মন্দির। এই মন্দির ও প্রাচীন সৌধগুলির দেখভালের জন্য আলাদা অর্থও বরাদ্দ করে সরকার। তা সত্ত্বেও কেন এই গাফিলতি, সে প্রশ্ন উঠছে।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের