স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহ! নাবালক পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃত ওই যুবকের নাম কমলেশ কুমার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহের বশেই খুন করা হয়েছে ওই নাবালককে। যদিও অন্যান্য দিকগুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম অনীশ। জানা যায়, অনীশের স্ত্রীয়ের সঙ্গে প্রতিবেশী ওই নাবালকের ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদে মাঝে মধ্যেই বাড়িও আসত সে। আর তা নিয়েই সন্দেহের সূত্রপাত বলে পুলিশ সূত্রে খবর। আর তা নিয়েই মাঝে মধ্যেই ২২ বছর বয়সী স্ত্রীর সঙ্গে অনীশের বচসা লেগেই থাকত বলে অভিযোগ। পুলিশের দাবি, অনীশ মনে করত তাঁর স্ত্রী ওই নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এর মধ্যেই স্ত্রী এবং কমলেশের মধ্যে ফোনে হওয়া কথোপকথন ও হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা জানতে পেরে যান অনীশ। এরপরেই শুক্রবার রাতে বাড়ি থেকে কমলেশকে বের করে আনে অনীশ। সেই সময় দুজনের মধ্যে ব্যাপক বচসা হয়। কমলেশের বোন তাঁদের দুজনকে দেখে ফেলেন এবং পরিস্থিতি সামাল দেন।
কিন্তু পরের দিন অর্থাৎ শনিবার রাওয়াতপুর গ্রামের একটি পঞ্চায়েত বিল্ডিংয়ের সামনে থেকে একেবারে রক্তাক্ত অবস্থায় কমলেশের দেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষজনই প্রথমে তা দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত দেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা কমলেশকে মৃত বলে ঘোষণা করেন। আর এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে চলে বিক্ষোভও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া