Uttar Pradesh

বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, ঘুমন্ত তাঁকেই নলি কেটে ‘খুন’, প্রমাণ লোপাটে দেহ টুকরো করলেন যুবক!

ঘটনাস্থল থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে ঘটনার পর গা ঢাকা দিলেও শেষরক্ষা হয়নি। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২০:১৬

options
link
বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, ঘুমন্ত তাঁকেই নলি কেটে ‘খুন’, প্রমাণ লোপাটে দেহ টুকরো করলেন যুবক!
অন্য পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলা নিয়ে অশান্তি।

বিবাহিত মহিলার সঙ্গে প্রেম। তিনি অন্য পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলেন। এই ‘অপরাধে’ ঘুমন্ত অবস্থায় তাঁকে গলার নলি কেটে খুন করলেন এক ব্যক্তি। প্রমাণ লোপাট করতে হত্যার পর মহিলার দেহ টুকরো করে আলাদা আলাদা জায়গায় ফেলে দেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গুজরাটে বাড়ি ৪২ বছরের হেমল খখারিয়া ওরফে দিলীপের। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার অস্থায়ী বাসিন্দা তিনি। ৩৮ বছরের রেশমা খান ওরফে সানার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিলীপ বারাণসীর বাবাতপুর থেকে মাদিয়াহু থানা এলাকার টিচার্স কলোনির একটি বাসস্থানে নিয়ে আসেন সানাকে। মোবাইল ফোনে একটি অন্য একজনের সঙ্গে কথোপকথন নিয়ে উভয়ের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, এরপর সানা যখন ঘুমিয়ে পড়েন, সেই সময় তাঁকে গলার নলি কেটে খুন করেন দিলীপ।

Advertisement

ঘটনার খবর পেয়ে তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাস্থল থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে ঘটনার পর গা ঢাকা দিলেও শেষরক্ষা হয়নি। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত হেমল খখারিয়া ওরফে দিলীপকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.