Uttar Pradesh

৭ বছরের খুদেকে অপহরণ করে যৌন নির্যাতন! যোগীরাজ্যে পুলিশি এনকাউন্টারে খতম অভিযুক্ত

গত ৩ মে মল্লবান থানা এলাকায় বছর সাতেকের ওই নাবালককে অপহরণের পর যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে মেনুর ওরফে সেনুর ওরফে মেহনুদ্দিনের নাম। অপহৃত শিশুর বাড়িতে ফোন করে তিনি সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন বলেও অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:৫৪

options
link
৭ বছরের খুদেকে অপহরণ করে যৌন নির্যাতন! যোগীরাজ্যে পুলিশি এনকাউন্টারে খতম অভিযুক্ত
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হরদোইয়ে ৭ বছরের বালককে অপহরণ এবং যৌন নির্যাতনের ঘটনায় পুলিশি এনকাউন্টার। মৃত্যু হল অভিযুক্তের। তাঁর বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা ছিল। শুধু তা-ই নয়, অভিযুক্তের সন্ধান দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

Advertisement

গত ৩ মে মল্লবান থানা এলাকায় বছর সাতেকের ওই নাবালককে অপহরণের পর যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে মেনুর ওরফে সেনুর ওরফে মেহনুদ্দিনের নাম। অপহৃত শিশুর বাড়িতে ফোন করে তিনি সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, শিশুর পরিবার সময় চাইলেও তিনি বারবার হুমকি ফোন করেন। এরপরই পুলিশের দ্বারস্থ হয় তারা। তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ভোরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মেহনুদ্দিন হরদোইয়ে থেকে ৫০ কিলোমিটার দূরে বাবাতমউ এলাকায় আশ্রয় নিয়েছেন। এরপরই অভিযানে নামে পুলিশের একটি দল। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, এক পর্যায়ে কোণঠাসা হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পালটা জবাব দেয় বাহিনীও। তাতেই গুলিবিদ্ধ হন মেহনুদ্দিন। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.