উচ্চতা ৬.৬ ফুট। দীর্ঘদিন ধরে তিনি কন্ডাক্টর হিসাবে কর্মরত। অথচ ঠিক করে দাঁড়াতেই পারেন না বাসে। ঘাড় এবং পিঠের ব্যথায় কাবু। এই পরিস্থিতিতে মানবিক সিদ্ধান্ত নিল সরকারি ওই বাস সংস্থা।
জানা যাচ্ছে, ওই যুবকের নাম আমিন আহমেদ আনসারি। তিনি তেলেঙ্গানা (Telengana) রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনেকর একটি বাসে দীর্ঘ ১ বছর ধরে কর্মরত ছিলেন। তাঁর উচ্চতা ১৯৮ সেন্টিমিটার বা ৬.৬ ফুট। এই বেশি উচ্চতার কারণে তিনি বাসে সোজা হয়ে দাঁড়াতেই পারতেন না। ফলে ঘাড় এবং পিঠের জর্জরিত ছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কাজ করে যেতেন আনসারি। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি পদক্ষেপ করে বাস সংস্থা। আনসারিকে বদলি করে অন্য কাজে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি আর কন্ডাক্টর হিসাবে কর্মরত নয়। আনসারি এখন হায়দরাবাদ বিমানবন্দরের বাস চলাচল বিভাগে কাজ করেন।
আরও পড়ুন:
খবরটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই কর্মী কল্যাণের বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি, বাস সংস্থার মানবিক পদক্ষেপেরও প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে আবার বলেছেন, সরকারি কাজে নিয়োগ করার আগে কর্মীদের শারীরিক বৈশিষ্ট্যগুলি খতিয়ে দেখা প্রয়োজনীয়।
সর্বশেষ খবর
-
রতনে রতন চেনে! ৫০ লাখের তোলাবাজিতে সুমিতের ‘সঙ্গী’ আইপ্যাকের প্রতীক জৈনের আপ্তসহায়ক?
-
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
-
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন
-
‘রাবণ জেন্টলম্যান’ বলে কটাক্ষের শিকার স্বঘোষিত বামপন্থী শোলাঙ্কি, ধেয়ে এল ‘দিমাগি নকশাল’ তোপ
-
মানত করেই পুজোর কাজে অংশ, ভোগের দায়িত্বে বিধবারা, উত্তরের এই পুজোয় দশমীর পর মৎস্যমুখ