Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Bihar

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ! বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪

পলাতক ট্রাক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে চলছিল ট্রাকটি। যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:১০

options
link
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ! বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪ zoom
ছাপরা সদর হাসপাতালের সামনে পুলিশ।
Advertisement

মর্মান্তিক দুর্ঘটনা বিহারে (Bihar)। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ছাপরায় ড: পিএন সিং ডিগ্রি কলেজের সামনে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। অর্কেস্ট্রা পার্টির হয়ে বিয়েবাড়ির গানবাজনা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন অর্কেস্ট্রা পার্টির সদস্যরা। পথে দ্রুত গতির একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে পিকআপ ভ্যানে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ছাপরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন অর্কেস্ট্রা পার্টির সদস্যরা। পথে দ্রুত গতির একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে পিকআপ ভ্যানে।

দুর্ঘটনার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে চলছিল ট্রাকটি। যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর ওই এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়, তবে অবর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ যেখানে এই ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা। অতীতেও এখানে দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.