সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল তরুণী এবং তাঁর প্রেমিকের। যুগলকে পালাতে সাহায্য করেছিলেন তুতো ভাই। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জিগনা এলাকায় বাইকটির সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রাকের। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
মৃত ২১ বছরের তরুণীর নাম রানি। তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রয়াগরাজের এক বাসিন্দার। যদিও রানির সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টা জানতেন রানির তুতো ভাই। সে ওই যুবকের বন্ধুও বটে। এই তিন জন মিলে বিয়ের আগাভাগে পালানোর পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানিয়েছে, প্রেমিক এবং তুতো ভাই রানির বাড়িতে গিয়ে তাঁকে সঙ্গে নিয়ে চম্পট দেয়। তিন জন একটি বাইকে পালাচ্ছিলেন।
[আরও পড়ুন: রক্তস্নাত মণিপুরে মৃতের পরিবার পিছু আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা প্রশাসনের]
শনিবার পালানোর পথে জিগনা এলাকায় দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাইকের। তাতেই ঘটনাস্থলে মৃত্যু রানি, তাঁর প্রেমিক এবং তুতো ভাইয়ের। ৩ জনেরই বয়স ২১। পুলিশের দাবি, বাইকটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: সরকারি গণবিবাহে কনেকে উপহার কনডোম, গর্ভনিরোধক ওষুধ, ফের বিতর্ক মধ্যপ্রদেশে]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার