Uttar Pradesh

নিজের রাইফেলে গুলিবিদ্ধ! উত্তরপ্রদেশে থানার মধ্যে ‘রহস্যমৃত্যু’ তরুণী কনস্টেবলের, উঠছে একাধিক প্রশ্ন

২৫ বছরের প্রিয়াঙ্কা যাদবের মৃত্যু হয়েছে মাঞ্জানপুর থানায় কর্তব্যরত অবস্থায়। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:৩২

options
link
নিজের রাইফেলে গুলিবিদ্ধ! উত্তরপ্রদেশে থানার মধ্যে ‘রহস্যমৃত্যু’ তরুণী কনস্টেবলের, উঠছে একাধিক প্রশ্ন
মাঞ্জানপুর থানায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে মহিলা কনস্টেবলের।

উত্তরপ্রদেশে কৌশাম্বী জেলার একটি থানায় বেঘোরে মৃত্য হল এক মহিলা কনস্টেবলের। আচমকা নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিদ্ধ হন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে পুলিশকর্মীর, নাকি অন্য কারণ! খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

২৫ বছরের প্রিয়াঙ্কা যাদবের মৃত্যু হয়েছে মাঞ্জানপুর থানায় কর্তব্যরত অবস্থায়। পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, ২০২৫ সালের ব্যাচের কনেস্টবল প্রিয়াঙ্কা যাদব। মঙ্গলবার ভোরে মহিলা থানায় ছিলেন তিনি। সঙ্গে ছিল নিজের সরকারি ইনসাস রাইফেল। কোনওভাবে নিজের রাইফেলেই গুলিবিদ্ধ মহিলা পুলিশকর্মী। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের ফরেনসিক দল মানঝানপুর থানার ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। মিলেছে প্রিয়াঙ্কা যাদবের মোবাইল ফোনটিও। পুলিশ সুপার জানিয়েছেন, পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি সব দিক থেকে খতিয়ে দেখার জন্য মাঞ্জানপুর সার্কেল অফিসারের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, বিস্তারিত রিপোর্ট তৈরির আগে সিসিটিভি ফুটেজ দেখা হবে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ড করা হবে। তিনি বলেন, ” পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.