উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার দুপুরে তীর্থযাত্রীদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ৬ জন ছিলেন। তাঁদের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা নাগাদ নৈনিতালের ভাওয়ালি-স্যানেটোরিয়াম সড়ক থেকে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটি দ্রুত গতিতে চলছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খাদটি খুব গভীর হওয়ায় উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িতে যে ছয় জন আরোহী ছিলেন তাঁদের মধ্যে ৫ জনই নৈনিতালের বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন ভূপেন্দ্র সিং চুফাল (৪৮), তাঁর স্ত্রী সীমা কৈদা চুফাল (৪৫), তাঁদের ১৯ বছরের ছেলে বাসু চুফাল এবং ১২ বছরের মেয়ে। এছাড়াও মৃত্যু হয়েছে গাড়ির চালকের। তাঁর নাম অনুজ কুমার মিশ্র (৩৪)। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা ছিলেন।
গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার