রাত এগারোটায় ফোন, অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর তৎপরতায় চিকিৎসা পেল এক অসুস্থ শিশু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ০৯:১৪

options
link
রাত এগারোটায় ফোন, অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মানবিকতার সাক্ষী থাকলেন উত্তরাখণ্ডের মানুষ। রাতে ফোন পেয়ে এক অসহায় মহিলার পাশে দাঁড়ালেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই মহিলার অসুস্থ শিশুসন্তানের চিকিৎসার ব্যবস্থা করল প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাহায্য পেয়ে অভিভূত ওই মহিলা ও তাঁর স্বামী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

Advertisement

[বিমান দুর্ঘটনায় হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যুতে হাত ছিল CIA-এর!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তর কাশীর পুরোলা এলাকার সুনালি গ্রামে থাকেন মীরা কুমার নামে ওই মহিলা। শনিবার রাতে ওই এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। এরমধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়ে মীরার শিশুসন্তান। কিন্তু, এত জোরে বৃষ্টি পড়ছিল, যে অসুস্থ শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না মীরা ও তাঁর স্বামী। প্রথমে প্রতিবেশীকে সাহায্য চান তাঁরা। কিন্তু, বৃষ্টির রাতে ওই অসহায় দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউই। এই পরিস্থিতিতে শিশুটিকে হাসপাতাল নিয়ে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ওই দম্পতি। শেষপর্যন্ত এক প্রতিবেশীর পরামর্শে রাত এগারো নাগাদ রাওয়াতকে ফোন করেন তাঁরা। ফোনে গোটা ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চান। আর তাতেই কাজ হয়।

Advertisement

[ইস্তফা দেওয়ার আগে লালুর কাছে ক্ষমা চেয়েছিলেন নীতীশ!]

উত্তরাখণ্ড সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোটা ঘটনাটি মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। এরপরই উত্তর কাশীর জেলাশাসক আশিষ কুমার শ্রীবাস্তবকে অবিলম্বে অসুস্থ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। জেলাশাসকের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক শৈলেন্দ্র সিং নেগি। অসুস্থ শিশুটিকে স্থানীয় একটি কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যান তিনি। চিকিৎসায় দ্রুত শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। বিপদের সময়ে খোদ মুখ্যমন্ত্রীর সাহায্য পেয়ে আপ্লুত মীরা ও তাঁর স্বামী বীরেন্দ্র কুমার। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুজনেই।

[কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার]

তবে এবারই প্রথম নয়। এ মাসেই গোড়ায় কনভয় থামিয়ে পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে হাসপাতাল পাঠিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.