পুলিশের সদর দপ্তর, সেনাচৌকির ছবি, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাঠানোর অভিযোগ উত্তরখণ্ডের (Uttarakhand) দেরাদুন শহরের (Dehradun) ২৯ বছরের যুবকের বিরুদ্ধে। শুক্রবার চরবৃ্ত্তির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জানা গিয়েছে, দেরাদুনে বিস্ফোরণের ছক কষেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের এজেন্ট হিসাবেই কাজ করছিল অভিযুক্ত। শেষ মূহুর্তে পর্দাফাঁস হয়ে গেল ষড়যন্ত্রের।
উত্তরাখণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিক্রান্ত কাশ্যপ। প্রেমনগর থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি জেরায় কার্যত চরবৃত্তির অভিযোগ শিকার করে নিয়েছে বিক্রান্ত। তিনি জানিয়েছেন, দেরাদূনের বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিরক্ষা দপ্তরের ছবি এবং ভিডিও পাকিস্তানে পাঠিয়েছেন। এসটিএফ জানতে পেরেছে, গোটা কাণ্ডের নেপথ্যে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কোন ষড়যন্ত্রের ছক কষছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থাটি?
এসটিএফ জানতে পেরেছে, বিক্রান্তের সঙ্গে আইএসআই এবং পাক জঙ্গি শাহজাদ ভাট্টির নিয়মিত যোগাযোগ ছিল। দেরাদুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ছক ছিল। হামলার পরে নেপাল হয়ে দুবাইয়ে পালানোর পরিকল্পনাও ছিল বিক্রান্তের। সেই তথ্যও মিলেছে ধৃতের মোবাইল থেকে।
সর্বশেষ খবর
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়
-
‘কাট’ বলার পরও উদ্দাম রোম্যান্স? কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!
-
‘টাকা ঢুকেছে’, ফোন পেয়েই ব্যাঙ্কে দাদু-দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন!