Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুর ভোটে সুপ্রতিম সরকার-সহ বাংলার ৩ পুলিশ পর্যবেক্ষক, বিজ্ঞপ্তি দিল কমিশন

এর আগে ভিনরাজ্যে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে কমিশনে আবেদন করেছিলেন সুপ্রতিম সরকার, তবে তা খারিজ হয়।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২৩:১১

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২৩:১১

options
link
তামিলনাড়ুর ভোটে সুপ্রতিম সরকার-সহ বাংলার ৩ পুলিশ পর্যবেক্ষক, বিজ্ঞপ্তি দিল কমিশন zoom
সিআইডি-র এডিজি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে, ফাইল ছবি
Advertisement

আবেদন খারিজ হয়েছিল আগেই। এবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বাংলার তিন আইপিএস-কে তামিলনাড়ুতে ভোটের ডিউটি দিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, তামিলনাড়ুর ভোটে পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকার ও দুই জেলার প্রাক্তন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়কে। আগামী ২৩ এপ্রিল, বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট। সেখানে সুপ্রতিম সরকারকে তিরুনেলভেলির পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে কমিশন। এছাড়া ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়কে যথাক্রমে কৃষ্ণগিরি ও মাইলাদুথুরাই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দু,একদিনের মধ্যেই তাঁদের সেখানে পৌঁছে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার প্রশাসন ও পুলিশ পদে ব্যাপক রদবদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলার প্রায় সমস্ত আইপিএস-দের অন্যত্র বদলি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে ভোটের কাজে পাঠানোর নির্দেশ দিয়েছিল কমিশন। তাঁকে সেখানকার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিতে বলা হয়। কমিশনের এই বিজ্ঞপ্তি দেখে চিকিৎসা সংক্রান্ত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন আইপিএস সুপ্রতিম সরকার। কিন্তু সেই আবেদনে কোনও কর্ণপাত করেনি কমিশন। বরং দ্রুতই তাঁকে পর্যবেক্ষকের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপায়ান্তর না দেখে তিনি তামিলনাড়ু গিয়ে কাজে যোগ দেন। পরে কলকাতায় ফিরেও আসেন। এত ব্যাপক হারে বদলি নিয়ে কমিশনের উদ্দেশে তোপ দেগেছিল বাংলার শাসকদল তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন। তাঁকে সেখানকার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিতে বলা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার ফের গোটা তামিলনাডু়র পুলিশ পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেছে কমিশন। তাতে সুপ্রতিম সরকার ছাড়াও বাংলার দুই আইপিএস ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়কে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪ আসনে একদফায় ভোট। তবে অন্তত সপ্তাহ দুই আগে কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকদের তামিলনাড়ু পৌঁছে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.