Advertisement
Advertisement
Rakesh Singh

নেই বাড়ি-গাড়ি, ৯১টি মামলার খাঁড়া নিয়ে কলকাতা বন্দরে লড়ছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং

জেল থেকে সদ্য মুক্তি পেয়েই বিধানসভা ভোটে লড়ছেন তিনি। জানেন কত সম্পত্তি তাঁর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২০:৩৮

options
link
নেই বাড়ি-গাড়ি, ৯১টি মামলার খাঁড়া নিয়ে কলকাতা বন্দরে লড়ছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং zoom
কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের সম্পত্তির খতিয়ান।

মাদক পাচার থেকে শুরু করে দাঙ্গায় উসকানি, খুনের চেষ্টা, দখলদারি – এমনই একাধিক মামলার খাঁড়া মাথায় ঝুলছে। নয় নয় করে এই সংখ্যা নব্বইয়ের বেশি। অর্ধেকটা সময়ই কেটেছে কারাবাসে। কোনও কোনও মামলায় জামিন পেলেও জেলের বাইরে বেরনোর সুযোগ হয়নি। তবে ছাব্বিশের ভোটের (WB Assembly Election 2026) মুখেই চমক! বন্দর এলাকার কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সিংকে জামিন দেয় আদালত। পরদিনই তাঁর জেলমুক্তি ঘটে। এবং বিজেপি ঘোষণা করে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দরে তাদের প্রার্থী রাকেশ সিং (Rakesh Singh)। তিনি লড়বেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। এহেন ‘দাগি’ প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পর থেকে আমজনতার কৌতূহল তাঁর সম্পত্তি ও মামলার দিকে। কিন্তু হলফনামায় দেখা গেল, রাকেশ ধনী নন মোটেও। বাড়ি, গাড়ি কিছুই তাঁর নেই। একনজরে দেখে নিন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থীর সম্পত্তি কত।

রাকেশ সিংয়ের নির্বাচনী হলফনামার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তাঁর বিরুদ্ধে মামলা। সবচেয়ে গুরুত্বপূ্র্ণ খাস কলকাতায় গাড়িত মাদক লুকিয়ে পাচার। যে মামলায় তিনি সবচেয়ে বিতর্কে জড়িয়ে দীর্ঘদিন কারাবাসে ছিলেন। এছাড়া ২০১৯ সালে কলেজ স্ট্রিটে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় রাকেশ সিংয়ের নাম জড়িয়েছিল।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, রাকেশ সিংয়ের হাতে নগদ রয়েছে ৩৯ হাজার টাকা। ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণও বেশ কম – মাত্র ৪৬ হাজার ৭২৪ টাকা। গয়না রয়েছে মোট ২১০ গ্রাম, যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। বিনিয়োগ নেই কোথাও। তবে প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে ধার দেওয়া তাঁর, তা ফেরতের গ্যারান্টি নেই। এছাড়া রাকেশ সিংয়ের ব্যক্তিগত গাড়ি বা ঋণ কিছুই নেই। সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ১ কোটি ৪ লক্ষ ১২ হাজার ১৫২ টাকা। স্থাবর সম্পত্তি বলতে তাঁর বাড়ি বা কৃষিজমি নেই। রয়েছে কিছু অকৃষিজ জমি। যার মোট মূল্য ৫২ লক্ষ ২০ হাজার টাকা। বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

Advertisement
রাকেশ সিংয়ের মোট সম্পত্তির খতিয়ান।

রাকেশ সিংয়ের নির্বাচনী হলফনামার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তাঁর বিরুদ্ধে মামলা। সবচেয়ে গুরুত্বপূ্র্ণ খাস কলকাতায় গাড়িত মাদক লুকিয়ে পাচার। যে মামলায় তিনি সবচেয়ে বিতর্কে জড়িয়ে দীর্ঘদিন কারাবাসে ছিলেন। এছাড়া ২০১৯ সালে কলেজ স্ট্রিটে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় রাকেশ সিংয়ের নাম জড়িয়েছিল। আর সেই কারণেই তিনি সম্ভবত বিদ্যাসাগরের মূর্তি হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন।

রাকেশের স্ত্রী মালা সিংয়ের সম্পত্তিও সীমিত। হাতে নগদ মোটে ৩৫ হাজার টাকা। ব্যাঙ্কে অবশ্য জমা অর্থের পরিমাণ ৯০ হাজার টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার সঠিক অঙ্ক ৮৯ হাজার ৩৬৫। ১ লক্ষ ৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে রাকেশঘরনির। তাঁর কাছে গয়না রয়েছে ৬০০ গ্রাম, যার বাজারমূল্য ৭০ লক্ষ টাকা। ব্যক্তিগত গাড়ি বা ঋণ নেই। সবমিলিয়ে মালা সিংয়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ ১২ হাজার ৫৮৭ টাকা। স্থাবর সম্পত্তি বলতে বাড়ি বা কৃষিজমি কিছু নেই। ৭.২৪ ডেসিমেলের একটি অকৃষিজ জমি আছে, তার বাজারমূল্য ৭১ লক্ষ ৭৯ হাজার ৭৫১ টাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.