ফের বাংলার মহীয়সীর নামবিভ্রাট বিজেপি শীর্ষ নেতৃত্বের! ছাব্বিশের বিধানসভা ভোটকে (West Bengal Assembly Election) সামনে রেখে শুক্রবার সংকল্পপত্র বা ভরসার শপথ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেখানে নারীসুরক্ষা নিয়ে বলতে গিয়ে ভুল নামোচ্চারণ করলেন তিনি। এর আগে রানি রাসমণির নাম নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘রানি রসমণি’। এবার ‘শাহী’ উচ্চারণে তিনি হলেন ‘রানি রাসমতী’! এনিয়ে যথারীতি কটাক্ষের বন্যা রাজনৈতিক মহলে। শাহ ঘোষণা করেছেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমনির নামে। আর এই ঘোষণা করতে গেলেই তিনি উচ্চারণে ভুল করে ফেললেন। অনেকেই কটাক্ষ করে বলছেন, নামটাই ঠিকমতো জানেন না, আবার তাঁর নামে বাংলায় কাজ করতে চাইছে বিজেপি। বঙ্গবাসী মোটেই এটা ভালোভাবে গ্রহণ করবে না।
ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে শুক্রবার সংকল্পপত্র বা ভরসার শপথ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানে নারীসুরক্ষা নিয়ে বলতে গিয়ে ভুল নামোচ্চারণ করলেন তিনি। এর আগে রানি রাসমণির নাম নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘রানি রসমণি’। এবার ‘শাহী’ উচ্চারণে তিনি হলেন ‘রানি রাসমতী’! এনিয়ে যথারীতি কটাক্ষের বন্যা রাজনৈতিক মহলে। শাহ ঘোষণা করেছেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমণির নামে। আর এই ঘোষণা করতে গেলেই তিনি উচ্চারণে ভুল করে ফেললেন।
আরও পড়ুন:
রাজ্যে প্রথম দফার ভোট আর সপ্তাহ দুয়েক পর। তার আগে শুক্রবার দিল্লি থেকে এসে ইস্তেহার বা বিজেপির সংকল্পপত্র প্রকাশ করলেন অমিত শাহ (Amit Shah)। তাতে নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে। সন্ধ্যার পর এখানকার মেয়েরা বাইরে বেরতে ভয় পান, এই অভিযোগ তুলে শাহের ঘোষণা, এমন দিন আর থাকবে না। মহিলাদের নিরাপত্তায় প্রতিটি মণ্ডলে একটি করে থানা, সহায়তা কেন্দ্র তৈরি হবে। রাজ্য পুলিশের মহিলাদের জন্য দুটি রিজার্ভ ব্যাটেলিয়ন হবে – মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমণির নামে। আর সেখানেই তিনি রানি রাসমণির নাম ভুল করে বলে ফেললেন ‘রানি রাসমতী’!
এর আগে বাংলায় নির্বাচনী প্রচারে এসেই মনীষীদের নাম স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল ‘রসমণি।’ তা নিয়ে কম কটাক্ষ হয়নি। এবার শাহের উচ্চারণ বিভ্রাট। শুধু মোদি-শাহ নন, বাংলার মনীষীদের নাম দিল্লির নেতাদের উচ্চারণে বহুবার বহু বিভ্রাট হয়েছে। সেই তালিকাতেই জুড়ল আরও একটি। আর এতেই প্রশ্ন, বাংলার নারী নিরাপত্তায় যত প্রতিশ্রুতিই বিজেপি দিক না কেন, মহীয়সীদের নাম ভুল বললে কি আর বাঙালির জনসমর্থন পাবে গেরুয়া শিবির?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত


