OMG! গরুর সঙ্গে যৌনতার অভিযোগ, কী হল যুবকের?

ঘটনার প্রতিবাদে অভিযুক্তের দোকানে ভাঙচুর, থানা ঘেরাও এবিভিপি ও বজরং দলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৪:৫৭

options
link
OMG! গরুর সঙ্গে যৌনতার অভিযোগ, কী হল যুবকের?
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশে বেআইনি গো-হত্যা রুখতে তৎপর মোদি সরকার। দেশের পশুহাট বা পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গো-মাংস গুজবে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির শিকার হচ্ছেন নিরীহ মানুষ। প্রাণহানির ঘটনাও ঘটছে। আর এবার উত্তরাখণ্ডে গরুর সঙ্গে যৌনতার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ! এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ও বজরং দলের বিক্ষোভে জেরে বন্ধ হয়ে যায় দোকান-পাট। কার্যত অঘোষিত বনধের চেহারা নেয় গোটা এলাকা।

Advertisement

[কাশ্মীরে ফের অশান্তি, সেনার গুলিতে খতম তিন লস্কর জঙ্গি

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাতনিকে ধর্ষণ করছে দাদু কিংবা বাবার যৌন লালসার শিকার হতে হচ্ছে মেয়েকে। বিকৃত যৌনতার এমনই নানা ঘটনা এখন আকছার খবরের শিরোনামে উঠে আসে। এবার সেই তালিকায় নাম উঠল গরুরও! উত্তরাখণ্ডের পাওরি জেলার সাতপুলি শহরের গরুর সঙ্গে যৌনতার অভিযোগে বছর তেইশের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পাওরি জেলার পুলিশ সুপার জগত রাম যোশী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় (প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌনতা) মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আপাতত পাওরি সংশোধানাগের রাখা হয়েছে। ওই যুবকের বীর্যের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[চিনের সঙ্গে বিরোধ, বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন নিয়ে তৈরি ভারত]

এদিকে গরুর সঙ্গে এহেন কীর্তির কথা জানাজানি হতেই যথারীতি পথে নামে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ও বজরং দলের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাতপুলি শহরে অভিযুক্তের একটি আসবাবের দোকান আছে। সেই দোকানে ভাঙচুর চালান এবিভিপি ও বজরং দলের সদস্যরা। পরে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে থানা ঘেরাও করা হয়। সবমিলিয়ে এই ঘটনায় সাতপুলি শহরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে যায় দোকান-পাট। কার্যত অঘোষিত বনধের চেহারা নেয় গোটা এলাকা। পাওরি জেলার পুলিশ জগৎ রাম জোশী জানিয়েছেন, এলাকা এখনও যথেষ্ট থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[কাল কেউটের ডিম ফোটাতে এই তিনমূর্তি কী করলেন জানেন?]

গরুর সঙ্গে যৌনতার অভিযোগ অবশ্য নতুন নয়। গত মাসেই মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কুপারগাঁওয়ে গরুর সঙ্গে যৌনতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

[স্বাধীনতা দিবসে কোন শাড়ি পরবেন, নেটিজেনদের শরণাপন্ন মার্কিন রাষ্ট্রদূত]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.