দীর্ঘদিন ধরে তিনি বিজেপিতে। আবার দীর্ঘদিন দলের সঙ্গে বিশেষ সম্পর্কও নেই। বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে আচমকা বিজেপিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন বরুণ গান্ধী (Varun Gandhi)। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির (PM Modi) সঙ্গে ছবি শেয়ার করেছেন বরুণ। তাতেই তাঁর নতুন করে সক্রিয় হওয়া নিয়ে জল্পনা। –
আরও পড়ুন:
বরুণের সঙ্গে বিজেপির দূরত্ব বেশ কিছুদিন ধরেই চোখে পড়ছিল। ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে টিকিটও দেয়নি দল। অবশ্য প্রার্থী ঘোষণার আগেই জল্পনা ছিল, বরুণ বাদ পড়ছেনই। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও কৃষক আন্দোলন ইস্যুতে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি। যার জেরে গান্ধী পরিবারের এই সদস্যের উপর খুব একটা সন্তুষ্ট ছিল না বিজেপি। দলের টিকিট না পেয়ে এতদিন কার্যত নিষ্ক্রিয় হয়েই বসেছিলেন বরুণ। কিন্তু একপ্রকার আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আশীর্বাদ’ নিয়ে বেশ চমকে দিলেন তিনি।
परिवार सहित श्रद्धेय प्रधानमंत्री श्री @narendramodi जी से मिलकर उनका आर्शीर्वाद और मार्गदर्शन पाने का सौभाग्य प्राप्त हुआ।
Advertisementआपके आभामंडल में अद्भुत पितृवत स्नेह और संरक्षण का भाव है।
आपसे हुई भेंट इस विश्वास को और भी दृढ़ बना देती है कि आप देश और देशवासियों के सच्चे अभिभावक… pic.twitter.com/RPSuJlbsrq
— Varun Gandhi (@varungandhi80) March 17, 2026
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পিলভিটের প্রাক্তন বিজেপি সাংসদ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বরুণ গান্ধী লিখেছেন, ‘সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলাম। আপনার আভায় পিতৃসুলভ স্নেহ ও সুরক্ষার অনুভূতি রয়েছে। আপনিই যে দেশ এবং দেশবাসীর সত্যিকারের সর্বাধিনায়ক সেটা এই সাক্ষাতের পর আবারও অনুভব করলাম।”
বরুণের ওই পোস্টের পরই জল্পনা, তবে কি রাজনৈতিকভাবে পুনর্বাসন পাচ্ছেন বিজেপির গান্ধী পরিবারের সদস্য। পাঁচ রাজ্যের ভোটে বড় কোনও সাংগঠনিক দায়িত্ব পাবেন? ভুলে গেলে চলবে না আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। সে রাজ্যেও বড় দায়িত্ব পেতে পারেন তিনি। এমনকী উত্তরপ্রদেশ বিধানসভায় তাঁকে প্রার্থীও করা হতে পারে। এমন একাধিক জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের