ফের স্বস্তি সুমিত রায়ের। জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের (Abhishek Banerjee’s PA) রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। তবে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।
আরও পড়ুন:
শালবনী জমি কেলেঙ্কারি এবং ডেবরা চাকরি দুর্নীতি—দুই মামলাতেই সুমিত রায়ের নাম উঠে আসে।
আজ, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ খারিজের আবেদন জানান তিনি। প্রধান বিচারপতির বেঞ্চে তুষার মেহতা অভিযোগ করে জানান, হাজিরা দিলেও তদন্তে সুমিত রায় সহযোগিতা করছেন না। এহেন পরিস্থিতিতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। যদিও এক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানান, তদন্তে কোনও বাধা সৃষ্টি করা হচ্ছে না।
এরপরেই তদন্তে কি কি বিষয় উঠে এসেছে তা তুলে ধরেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এমনকী তদন্তে যে সমস্ত তথ্য এবং নথি উঠে এসেছে তা আদালতে জমা দিতেও যে রাজ্য প্রস্তুত তাও জানান আইনজীবী। সওয়াল জবাবে তুষার মেহতা জানান, তদন্ত এখনও চলছে। বেশ কিছু তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। তা খতিয়ে দেখা প্রয়োজন। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল। যদিও এহেন বক্তব্যের বিরোধীতা করেন সুমিত রায়ের আইনজীবী। সবপক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালত সুমিত রায়ের রক্ষাকবচ বহাল রাখে।
রাজ্যে পালাবদলের পরই মেদিনীপুর প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা শালবনীর একটি জমি সংক্রান্ত কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের মামলা যুক্ত হতে থাকে। এরমধ্যে রয়েছে ডেবরার চাকরি দুর্নীতি মামলা। শালবনী জমি কেলেঙ্কারি এবং ডেবরা চাকরি দুর্নীতি—দুই মামলাতেই সুমিত রায়ের নাম উঠে আসে। ইতিপূর্বে শালবনী থানার পুলিশ সুমিতের সন্ধানে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি চালিয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সুমিত রায় আদালত থেকে আইনি রক্ষাকবচ পান। তবে আদালতের নির্দেশ মেনে তদন্তের স্বার্থে তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে হচ্ছে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া