Madhya Pradesh

স্বামীকে খুনের পর আগুন, অর্ধদগ্ধ দেহ বালিতে পুঁতল স্ত্রী! ১৭ দিন ধরে নিখোঁজের নাটক

প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি পুলিশ অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৭:০৩

options
link
স্বামীকে খুনের পর আগুন, অর্ধদগ্ধ দেহ বালিতে পুঁতল স্ত্রী! ১৭ দিন ধরে নিখোঁজের নাটক
প্রতীকী ছবি।

বারবার চরিত্র নিয়ে প্রশ্ন। তাতে স্বামীকে কাঠ দিয়ে মেরে খুন! প্রমাণ লোপাট করতে ড্রামে ভরে স্বামীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পরে অর্ধদগ্ধ দেহ বালি চাপা দিয়ে দেয়। তারপর স্বামী নিখোঁজ, এই গল্প রটিয়ে দেন প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে। ঘটনার ১৭ দিন পর হাড়হিম কাণ্ডটি সামনে এসেছে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

হাড়হিম হত্যাকাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আলিরাজপুরের উদয়গড় এলাকায়। মৃতের নাম রামা বাকলা। বয়স ৫০ বছর। প্রায় দিন ১৭ ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্ত্রী নাহজুবাইয়ের (৪৭) বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনা সামনে এল কী করে? বাবা নিখোঁজ হয়ে যাওয়ার সংবাদ শুনে গুজরাটের কর্মক্ষেত্রে থেকে বাড়ি ফেরেন দম্পতির ২১ বছর বয়সি ছেলে রাহুল। তিনি মাকে, বাবার কথা জিজ্ঞাসা করেন। মহিলা বলেন নিখোঁজ! পাশাপাশি বানানো ঘটনাক্রমও বলেন। তা শুনেই সন্দেহ হয় ছেলের। তিনি জোর দিতেই মহিলা খুনের কথা স্বীকার করেন। তারপরই খবর দেন পুলিশে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মহিলা দোষ স্বীকার করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী ঘটেছিল? কেন খুন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামা তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন। বারবার বিভিন্ন কটূ কথা শোনাতেন। ঘটনার দিন অভিযুক্ত কাঠের বাটাম দিয়ে স্বামীর মাথায় মারেন। বেধড়ক পেটান। তাতেই মৃত্যু হয় রামার। তারপরই প্রমাণ লোপাট করতে ড্রামে ভরে দেহ জ্বালিয়ে দেন। অর্ধদগ্ধ লাশ বাড়ির পিছনের একটি ঘরে বালির স্তূপের মধ্যে পুঁতে দেন। সবাইকে জানান স্বামী নিখোঁজ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধ ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুন ও ২৩৮(এ) ধারায় প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে। অর্ধদগ্ধ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.