সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক রাজনৈতিক হত্যা কাণ্ডকে ঘিরে বিজেপি ও সিপিএম নেতাদের মধ্যে কথার লড়াই যেন আরও তীব্র হচ্ছে কেরলে। হিংসার বদলে হিংসা! এটাই এখন হয়ে উঠেছে কেরলের রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ। অন্তত বিজেপির সাধারণ সম্পাদক সরোজ পাণ্ডের কথা শুনে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কেরলে আরএসএস কর্মীদের হত্যার পিছনে নাম না করে বামেদের দায়ী করে এই বিজেপি নেত্রীর বক্তব্য, ‘কোনও বিজেপি বা আরএসএস কর্মীর উপর হামলা চালালে আমরা ওদের (পড়ুন বামেদের) বাড়িতে ঢুকে চোখ উপড়ে ফেলব।’
[তাজমহল ভারতের কলঙ্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক]

সম্প্রতি কেরল থেকে একের পর এক বাম ও আরএসএস কর্মী খুনের খবর আসছে। দুই দলই হত্যাকাণ্ডের জন্য ওপর পক্ষকে দায়ী করছে। গত তিন বছরে কেরলের রাজনৈতিক অশান্তি অন্তত ৩০% বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬০০ জন বাম, ৩০০-রও বেশি আরএসএস ও বিজেপি ও ৫০ জন কংগ্রেস সমর্থক। রাজ্যে বামেদের দাদাগিরি রুখতে চলতি মাসের শুরুতে ‘জন রক্ষা যাত্রা’ শুরু করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেরলের ১৪টির মধ্যে ১১টি জেলায় মিছিল করবেন বিজেপির নেতানেত্রীরা। ওই কর্মসূচিরই অন্তর্গত একটি মিছিলে যোগ দিতে এসে রবিবার বেফাঁস মন্তব্য করে বসলেন সরোজ পাণ্ডে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এই যাত্রা আমরা শুরু করেছি কারণ রাজ্যের প্রতিটি জায়গায় আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের ভয় দেখানো হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁদের বলে রাখি, আমাদের কর্মীদের দিকে চোখ তুলে তাকালে বাড়িতে ঢুকে চোখ উপড়ে নেব।’
Humne march ki shuruwat isliye ki hai ki aane wale samay mein agar bar bar humare: Saroj Pandey,BJP on BJP-RSS workers’ killings in Kerala pic.twitter.com/s7Meos5L4b
— ANI (@ANI) October 15, 2017
সর্বশেষ খবর
-
‘টেকনিক নেই, সাফল্য পাবে না’, বৈভবের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই ‘মাথাব্যথা’ বিদেশি তারকার
-
বাজারে তোলাবাজির প্রতিবাদ! সবংয়ের বিজেপিকর্মীকে মারধর দুষ্কৃতীদের, গ্রেপ্তার ১
-
জমি, সম্পত্তি লিখিয়ে বাবাকেই চড়-লাথি! শ্বশুরবাড়িতে রেখে খেতে না দিয়ে নৃশংস ‘অত্যাচার’ মেয়ের
-
‘ভাঁড়ের দল, থার্ড ক্লাস’, ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর