ভারতকে আমেরিকার মতো উন্নত করার ডাক মোদির

আমেরিকার অন্তত ২০টি শীর্ষ কোম্পানির সিইও-দের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৭, ০৩:২৫

options
link
ভারতকে আমেরিকার মতো উন্নত করার ডাক মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের ডাকে গিয়েছেন মার্কিন মুলুকে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করাই প্রধান লক্ষ্য। কিন্তু সেখানে গিয়েও দেশের সামগ্রিক উন্নয়নের কথা ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার অন্তত ২০টি শীর্ষ কোম্পানির সিইও-দের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ডাক দেন বিনিয়োগের। ভারতকে আমেরিকার মতোই উন্নত করার স্বপ্নের কথাও জানান প্রধানমন্ত্রী।

Advertisement

সম্প্রীতির অনন্য নজির, কৃষ্ণ মন্দিরেই আয়োজন ইফতারের  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বরাবরই ছকভাঙা পথে কাজ করে এসেছেন। উন্নয়ন সম্পর্কে তাঁর ভাবনা ও দর্শন আর পাঁচজনের থেকে আলাদা। আর তাই যখন যেখান থেকে যা ভাল দেখেছেন তা আহরণ করতে দ্বিধা করেননি তিনি। দেশে যেমন ‘অচ্ছে দিন’-এর স্বপ্ন ফেরি করেছেন, তেমনই ভিনদেশের উন্নতির মডেল থেকেও খুঁজেছেন অনুপ্রেরণা। আর সেই উন্নতির পথে যদি নোট বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নিতে হয়, তাতেও পিছপা হননি। যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই জনগণের আরও কাছে পৌঁছানো যায়, তবে তা ব্যবহার করতে দ্বিধা করেননি। এবার খাস মার্কিন মুলুকে বসেই দেশকে আমেরিকার মতো উন্নত করে তোলার স্বপ্ন ফেরি প্রধানমন্ত্রীর।

Advertisement

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঠেকাতে এবার আসরে ইসরো  ]

ব্যবসার পরিবেশে ভারত যে এখন বিনিয়োগকারীদের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে, সে কথা আজ শীর্ষ ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন মোদি। জানান, আগামী মাস থেকেই চালু হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। যা দেশের ব্যবসার পরিবেশকে আরও অনুকূল করে তুলবে। গোটা দেশ এক কর ব্যবস্থায় সংযুক্ত হবে।  ব্যবসায়ীদের পক্ষে যা লাভজনক। এনডিএ সরকারের নীতি হিসেবে এফডিআই-কে যে প্রাধান্য দেওয়া হয়েছে, এদিন সে কথাও জানান মোদি। শুধু নিজের কথাই নয়, সিইও-দের দাবি-দাওয়া দীর্ঘক্ষণ ধৈর্য ধরেই শোনেন মোদি।

জানেন, কেন হিন্দুদের সঙ্গেই রোজা ভাঙতে চান এই মুসলিম যুবক? ]

এরপর প্রবাসীদের সামনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা হয়তো মনে মনে ভাবেন যে, ভারত কখন আমেরিকার মতো হয়ে উঠবে। আমি আশ্বাস দিচ্ছি যে, আপনাদের জীবদ্দশাতেই তা দেখে যেতে পারবেন।” দেশের মধ্যেও যে বড় পরিবর্তন এসেছে, সে কথাও জানান মোদি। আগে দেশের উন্নয়নের ভার শুধু সরকারের উপরই ন্যস্ত থাকত। এখন প্রতিটি সাধারণ মানুষ তা নিয়ে চিন্তা ভাবনা করেন ও উন্নয়নে অংশগ্রহণ করেন বলেই জানান প্রধানমন্ত্রী। সামগ্রিক ভাবে নতুন দেশ গড়ার যে পরিকল্পনা তিনি নিয়েছেন, এদিন মার্কিন মুলুকের সামনে সেই নয়া ভারতের স্বপ্ন জাগিয়ে তুলতে বিন্দুমাত্র কসুর করলেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.