Pune

প্রেমের কাঁটা ৬ বছরের সন্তানকে বালতিতে চুবিয়ে, মাটিতে আছড়ে খুন! পুনেতে গ্রেপ্তার মা

নিজের পরিবারকে যুবতী জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্তানের। সন্দেহ হতেই পুলিশে খবর দেয় যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৭:৫৫

options
link
প্রেমের কাঁটা ৬ বছরের সন্তানকে বালতিতে চুবিয়ে, মাটিতে আছড়ে খুন! পুনেতে গ্রেপ্তার মা
হাসনাবাদে বাড়ির বাইরে প্রৌঢ়ার দেহ। ছবি- প্রতীকী।

নতুন সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ছেলে। প্রেমিকের সঙ্গে মিলে ৬ বছরের শিশুকে খুন মা’র! জলে ডুবিয়ে, মাটিতে আছাড় মেরে খুন বলে অভিযোগ। পরে নিজের পরিবারকে জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্তানের। সন্দেহ হওয়াতে পুলিশে খবর দেয় যুবতীর পরিবার। গ্রেপ্তার করা হয়েছে যুবতীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে (Pune)। অভিযুক্ত যুবতীর নাম বাসিরণ শেখ। বয়স ২৭ বছর। প্রায় বছর দশেক আগে তিনি বিয়ে করেন মেহবুব নামে এক যুবককে। তাঁদের তিন সন্তান রয়েছে। সম্প্রতি দম্পতির বিভিন্ন বিষয়ে বিবাদ লেগেই ছিল। পরে দু’জনে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তিন সন্তানের মধ্যে দুই শিশু থাকে মেহবুবের সঙ্গে। ছয় বছরের ছেলে থাকছিল বাসিরণের সঙ্গে। এর মধ্যেই যুবতী তাঁর এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় তাঁর ছেলে। অভিযোগ, পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে মিলে ছেলেকে খুনের পরিকল্পনা করে। অভিযোগ, জলের বালতিতে মাথা ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে মাটিতে আছাড় মারা হয় বলেও অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই অভিযুক্ত যুবতী ছেলের মৃতদেহ নিয়ে তাঁর বাপের বাড়িতে যান। নিজের বাবাকে বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ছেলে। মৃতদেহ কবরস্থ করতে গিয়ে যুবতীর বাবা দেখেনে নাতির শরীরে একাধিক দাগ রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। তারপরই খুনের বিষয়টি সামনে আসে। গ্রেপ্তার করা হয়েছে শিশুটির মা বাসিরণ শেখকে। পলাতক তাঁর প্রেমিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.