Nainital

পাহাড়ি পথে তরুণীকে যৌন হেনস্তা ক্যাব চালকের! প্রাণ বাঁচাতে রাতভর লুকিয়ে জঙ্গলে, তারপর…

নৈনিতাল থেকে ১২ কিলোমিটার দূরে চালকের যৌন লালসার শিকার হন তরুণী। প্রাণ বাঁচাতে কোনও মতে পালিয়ে যান। রাত কাটান স্থানীয় জঙ্গলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:৪১

options
link
পাহাড়ি পথে তরুণীকে যৌন হেনস্তা ক্যাব চালকের! প্রাণ বাঁচাতে রাতভর লুকিয়ে জঙ্গলে, তারপর…
এআই দ্বার নির্মিত ছবি

জঙ্গলে ঘেরা রাস্তা। রাতে ফাঁকা হাইওয়ে। দ্রুত গতিতে ছুটছে ট্যাক্সি। ঘুমে আছন্ন তরুণী। হঠাৎ শরীরে আপত্তিকর স্পর্শ ট্যাক্সি চালকের। গাড়িও আর মূল সড়কে নেই। পাশের রাস্তায় নেমে গিয়েছে। প্রতিবাদ করতেই আরও চড়ে বসেন ব্যক্তি। প্রাণ বাঁচাতে কোনওরকমে ট্যাক্সি থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকে পড়েন তরুণী। রাতভর সেখানেই লুকিয়ে থাকেন তিনি। সকালে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে।

Advertisement

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, নৈনিতাল যাওয়ার পথে দিল্লি নিবাসী তরুণীর সঙ্গে। একা সফর করছিলেন তিনি। ট্যাক্সি ভাড়া করেছিলেন। কিন্তু রাস্তায় তাঁর সঙ্গে ভয়ানক কাণ্ড ঘটবে তা ভাবতেই পারেননি। নৈনিতাল থেকে ১২ কিলোমিটার দূরে চালকের যৌন লালসার শিকার হন তরুণী। প্রাণ বাঁচাতে কোনও মতে পালিয়ে যান। রাত কাটান স্থানীয় জঙ্গলে। সকালে তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় থানায় অজ্ঞাতপরিচিত সেই ট্যাক্সি চালকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা ওই তরুণী মধ্যরাতে আলদোয়ানি থেকে নৈনিতাল যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করেছিলেন। তরুণীর অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় যৌন হেনস্তা করেন। পাটওয়াডাঙার কাছে জাতীয় সড়ক থেকে নামিয়ে একটি অন্য রাস্তা ধরেন। পুরোপুরো নির্জন এলাকায় গাড়ি দাড় করিয়ে তার শ্লীলতাহানি করে। যৌন হেনস্তার শিকার তরুণী কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে যান। প্রাণ বাঁচাতে পাশের জঙ্গলে ঢুকে পড়েন। রাতভর সেখানেই লুকিয়ে ছিলেন তিনি।

Advertisement

তাল্লিতাল থানার স্টেশন হাউস অফিসার মনোজ নায়াল বলেন, “মহিলা অভিযোগ করেছেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তরুণীর শ্লীলতাহানি করে সে। যৌন নির্যাতনের চেষ্টাও করে। অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গাড়ির চালকের খোঁজ চলছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.