সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে শাহিনবাগের পরিস্থিতিতে কিছুটা বদল এসেছে। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর জামিয়া থেকে উত্তরপ্রদেশের নয়ডা ও হরিয়ানার ফরিদাবাদগামী রাস্তা থেকে অবস্থান তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। কিন্তু, এর মাঝেই এবার সংশোধিত নাগরিকত্ব আইন(CAA)-র বিরুদ্ধে প্রায় এক হাজার মহিলা আন্দোলন দেখাতে শুরু করলেন দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। হাজির হন দিল্লি (উত্তর-পূর্ব)’র DSP বেদপ্রকাশ সূর্য। রবিবার সকালে পরিস্থিতি জটিল হওয়ার কারণে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কোনও ট্রেন সেখানে দাঁড়াবে না বলেও ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Delhi Metro Rail Corporation (DMRC): Entry & exit of Jaffrabad have been closed. Trains will not be halting at this station. https://t.co/b9WYsp3lhI pic.twitter.com/HHII7vLxCK
Advertisement— ANI (@ANI) February 23, 2020
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধে নাগাদ উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে আচমকা প্রায় হাজার জন মহিলা এসে জড়ো হন। তাঁদের মাথায় ‘No NRC’ লেখা টুপি, হাতে জাতীয় পতাকা ও মুখে আজাদির স্লোগান ছিল। বেশ কিছুক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বিরোধী স্লোগান দেওয়ার পর সেখানে অবস্থানে বসে পড়েন। এর ফলে সিলামপুর থেকে মৌজপুর ও যুমনা বিহারগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
[আরও পড়ুন: চণ্ডীগড়ে মহিলাদের আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৩ ছাত্রী ]
খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবস্থান তুলে নেওয়ার কথা বললেও কোনও কাজ হয়নি। উলটে অবরোধকারী মহিলারা জানান, সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আর রাতভর সেখানেই বসে থাকার পর রবিবার সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল বের করেন তাঁরা। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে প্রচুর মহিলা পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে।
[আরও পড়ুন: ২৯ এপ্রিল দরজা খুলবে কেদারনাথ মন্দিরের, প্রস্তুতি শুরু উত্তরাখণ্ড সরকারের ]
#WATCH Delhi: People continue to protest in Jaffrabad metro station area, against #CitizenshipAmendmentAct. Security has been deployed there.
As per the Delhi Metro Rail Corporation, entry and exit of Jaffrabad have been closed. Trains will not be halting at this station. pic.twitter.com/gOLTj9MUnG
— ANI (@ANI) February 23, 2020
সর্বশেষ খবর
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস
-
জঙ্গলে লুকিয়ে ১০০০ বছরের প্রাচীন শহর, কেন হয়েছিল জনশূন্য? হতবাক গবেষকরা
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?