সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতায় আসা থেকে রুখতে কোটি কোটি টাকা ঢালছে বিশ্বের তাবড় তাবড় মুসলিম এবং খ্রিস্টান দেশ। বিস্ফোরক অভিযোগ যোগগুরু রামদেবের। যোগগুরুর দাবি, মোদিকে সরাতে দেশের ভিতরের এবং বাইরের দেশদ্রোহী শক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
[আরও পড়ুন: নির্বিঘ্নেই শুরু বারো রাজ্যের ৯৫ আসনের ভোট, শুরুতেই চিন্তা বাড়াচ্ছে ইভিএম]
যোগগুরু রামদেব একজন ঘোষিত মোদি সমর্থক। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রকাশ্যে প্রচার করেছিলেন। তবে, এবারের ভোটের বছরখানেক আগে যোগগুরু একবার ঘোষণা করেন লোকসভায় কোনও দলকেই সমর্থন করবেন না তিনি। নিন্দুকেরা অভিযোগ করেন, মোদি জমানায় রামদেবের ব্যবসা যেভাবে ফুলে ফেঁপে উঠছে তাতে তিনি ২০১৯-এ মোদিকে সমর্থন করবেন তাতে কোনও সংশয় ছিল না। প্রত্যাশামতো এবারেও বিজেপি তথা মোদির সমর্থনে সুর চড়িয়েছেন যোগগুরু। একাধিক জনসভাতে মোদির হয়ে সমর্থন প্রার্থনা করতেও শোনা গিয়েছে যোগগুরুকে।
বুধবার এমনই এক সভায় রাজস্থানের যোধপুরে গিয়েছিলেন তিনি। সেখানে স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে রামদেব বলেন, “ভারতের এবারের নির্বাচনের উপর নজর রয়েছে গোটা বিশ্বের। ভারত এবং ভারতের বাইরের বহু দেশদ্রোহী শক্তি এই ভোটকে কড়া নজরে রাখছে। মোদিকে আটকাতে বাইরে থেকে হাজার হাজার কোটি টাকা ঢালছে মুসলিম এবং খ্রিস্টান দেশগুলি।”
[আরও পড়ুন: মহিলাদের হেনস্তাকারীদের তোল্লাই দিচ্ছে কংগ্রেস, ক্ষোভ উগরে দিলেন দলেরই নেত্রী]
রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও শোনা যায় রামদেবের মুখে। তাঁর প্রশ্ন, “আমাকে বলতে পারেন মোদি কোন কাজটা ভুল করেছে? মোদির সমস্ত ইচ্ছা, চেষ্টা সব এই দেশের মঙ্গল কামনায়। যার নিজের পরিবার নেই, যে দেশের সেবাকেই নিজের পাথেয় করেছেন, যে নেতা জাতীয়তাবাদকে নিজের ধর্ম নে করে, সেই নেতার বিরুদ্ধে এত কটাক্ষ কেন?” ভোটারদের উদ্দেশে যোগগুরুর আবেদন, “আমাদের মোদিকে আরও শক্তিশালী করতে হবে। মোদির হাতেই দেশ সুরক্ষিত, মেয়েরা সুরক্ষিত, মোদির হাতে কৃষকরাও সুরক্ষিত।” বিরোধীদের পালটা অভিযোগ, ভোট চাওয়ার নামে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছেন রামদেব।
সর্বশেষ খবর
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের
-
তারাপীঠে অবিলম্বে ১৫ হোটেল বন্ধের নির্দেশ, ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর আরও সতর্ক প্রশাসন
-
‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজারাটেও নতুন ‘সেনাপতি’ নিয়োগ নীতীনের
-
হরমুজই সমস্যা! ইরান-আমেরিকার ৬০ দিনের শান্তিচুক্তি বাতিল, এবার কী হবে?