রামের অনুগামী ও ভক্তদের উপর এক সময় যারা গুলি চালিয়েছিল, তারাই এখন রাম মন্দির আর সাধুদের নিয়ে কুৎসা করছে। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
আরও পড়ুন:
অযোধ্যায় রাম মন্দিরে দানের অর্থ চুরি নিয়ে বিধানসভায় সরব হন বিরোধীরা। বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী পক্ষের বিধায়করা প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। তাতেই সরব হয়ে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দিরের দানের অর্থ চুরি যাওয়া নিয়ে তাঁর দাবি, কোনও সাধুরই এই মন্দিরের দান চুরি যাওয়ার সঙ্গে কোনও যোগ নেই। তা সত্ত্বেও বিরোধীরা সনাতন পন্থী, অযোধ্যা ধাম এবং সাধুদের আক্রমণ করছেন বলে অভিযোগ আদিত্যনাথের। তাঁর প্রশ্ন, যাঁরা শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা কী করে অযোধ্যা এবং রামের প্রতি বিশ্বাস নিয়ে কথা বলতে পারেন।
সরাসরি নাম না করেও কংগ্রেস এবং সমাজবাদী পার্টির দিকেই আঙুল তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সমাজবাদী পার্টির বিধায়করা প্রকৃতপক্ষে অমর্যাদা করেছে মুখ্যমন্ত্রীর চেয়ারটির। এবং রাজ্যের মানুষের সমস্যা নিয়ে কথা বলতেও তারা উৎসাহী নয় বলে অভিযোগ যোগীর। যাঁরা ‘হাল্লা বোল’ করাকেই নিজের একমাত্র লক্ষ্য বলে মনে করে তারা কোনওভাবেই গণতন্ত্রের পক্ষে হতে পারে না। তাঁরা মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের চেয়ারের অবমাননা করেছেন বলেও অভিযোগ করেছেন আদিত্যনাথ।
সর্বশেষ খবর
-
আজ থেকেই বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস! বিধায়ক বললেন, ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’
-
কমিশনে অন্তর্কলহ! জ্ঞানেশের SIR সিদ্ধান্তে ‘আপত্তি’ ২ কমিশনারের, তদন্ত চাইল কালীঘাট তৃণমূল
-
মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমারে অ্যাকশনে পুলিশ, ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার
-
‘বাউন্সি পিচে কীভাবে চাপ সামলায় দেখব’, এশিয়াডের আগেই বৈভবকে হুঁশিয়ারি বিপক্ষ কোচের
-
বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক