Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক

মাদ্রাসার শৌচাগারে প্রথমবার ধর্ষণের শিকার হয় ছোট্ট মেয়েটি। এরপর লাগাতার তার উপরে নির্যাতন চলে বলে প্রকাশ্যে এসেছে।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:১০

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:১০

options
link
বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক zoom
প্রতীকী ছবি।
Advertisement

ভয়ংকর ঘটনা বাংলাদেশে। ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণে অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক। মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযোগ, মাদ্রাসায় ভর্তির পর থেকেই নির্যাতনের শিকার হতে হয়েছে ওই বালিকাকে। এক শিক্ষার্থী তাকে শৌচাগারের ভিতরে ধর্ষণ করে। এরপর একে একে অন্য সহপাঠীরাও একই অপরাধ করে বলে অভিযোগ। এমনকী, ওই বালিকা যে শিক্ষকদের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল, তাঁরাও তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। লাগাতার নির্যাতনে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে থাকে সে। পাঁচমাস এভাবে চলার পর বিষয়টি জানতে পারেন তার মা-বাবা। সঙ্গে সঙ্গে তাঁরা অভিযোগ দায়ের করেন পুলিশ। অভিযুক্তদের অন্যতম মাদ্রাসার মুহতামিম তথা পরিচালক জিয়া ইবনে। রয়েছেন আরও দুই শিক্ষক। বাকিরা ওই মাদ্রাসারই পড়ুয়া। এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নির্যাতিতা বালিকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই পাশাপাশি আরও এক নারী নির্যাতনের ঘটনার শোরগোল পড়ে গিয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে রেখে তার মাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এরপরই ক্ষুব্ধ জনতা মূল অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে আরও তিন অভিযুক্তর বাড়িতে। জানা গিয়েছে, অভিযুক্তরা ৩৮ বছর বয়সি ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে আটক করে। এরপর ৫ লক্ষ টাকা, সোনার গয়না, অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর একে একে পাঁচজন ধর্ষণ করে নির্যাতিতাকে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। বাকিদের সন্ধানে চালানো হচ্ছে তল্লাশি।

এছাড়াও বাংলাদেশের উত্তরে কুড়িগ্রামের উলিপুরে এক মাদ্রাসা শিক্ষার্থী রাতভর ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। এদিকে চট্টগ্রামের পটিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মাদ্রাসার শিক্ষককে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.