Rishabh Pant

ভয়ংকর দুর্ঘটনার বর্ষপূর্তি, ফিট হয়ে কবে ফিরবেন মাঠে? নতুন আপডেট দিলেন ঋষভ

ঋষভ কি আগের মতো মাঠে পারফর্ম করতে পারবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১১:৫২

options
link
ভয়ংকর দুর্ঘটনার বর্ষপূর্তি, ফিট হয়ে কবে ফিরবেন মাঠে? নতুন আপডেট দিলেন ঋষভ
দ্রুত মাঠে ফেরার ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ। নিজস্ব চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল এক বছর। দুঃস্বপ্নের এক বছর। জীবনের ভয়ংকর ঘটনার সাক্ষীর এক বছর কাটিয়ে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গত বছরের ৩০ ডিসেম্বরের সকাল। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়েছিল। বড়সড় দুর্ঘট‌নার কবলে পড়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। চোখের পলকে একটা বছর কেটে গেল।

Advertisement

এই ৩৬৫ দিনে ঋষভের জীবনেও এসেছে অনেক বদল। বিসিসিআই (BCCI) তাঁর সবকিছুর দেখভাল করেছে। অনেকটা সুস্থ হয়ে ওঠার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থেকে সেরেছেন রিহ্যাব পর্ব। আর এখন তিনি তৈরি হচ্ছেন আসন্ন আইপিএলের (IPL 2024) জন্য। কারণ দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) যে নেতৃত্ব দিতে হবে। তাই সেই ভয়ংকর দুর্ঘটনার বর্ষপূর্তির সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফিটনেসের আপডেট দিলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মনোজের নেতৃত্বেই রনজি অভিযান শুরু করবে বাংলা, কেমন হল দল?]

 

Advertisement

উত্তরাখণ্ডে বাড়ি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করেন। স্বভাবতই সেই ঘটনার পর তাঁর ক্রিকেট কেরিয়ার অনিশ্চিত হয়ে যায়। শরীরে একাধিক জায়গায় অস্ত্রোপচার করাতে হয়। প্রথমে দেরাদুনের হাসপাতালে থাকার পর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চলে তাঁর চিকিৎসা। গত কয়েক মাসের রিহ্যাব পর্ব শেষে এখন অনেকটাই ফিট ভারতীয় দলের তারকা। প্রথম দিকে ক্র্যাচের ভর করে হাঁটতে হলেও বর্তমানে পায়ের শক্তি ফিরে পেয়েছেন। নিয়মিত অনুশীলনও করছেন।

তবে ১০০ শতাংশ ফিট হতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর। কারণ হাঁটুতে অস্ত্রোপচারের পর তাঁর হাঁটু এবং গোঁড়ালি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে পুরো ফিট না হলেও, বিশ্বকাপ চলার সময় কলকাতায় আয়োজিত দিল্লির ক্যাম্পে এসেছিলেন তিনি। এমনকি গত ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামেও তাঁকে দেখা গিয়েছিল। এখন শুধু তাঁর মাঠে নামার অপেক্ষা। এমন প্রেক্ষাপটে ঋষভ কি সরাসরি আইপিএল খেলতে নামবেন নাকি এর আগে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে? সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: আগে SENA দেশে খেলুক, এর পর প্রিন্স থেকে কিং হবে’! শুভমানকে চরম কটাক্ষ করলেন প্রাক্তন ওপেনার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.