অর্ণব আইচ: ফের শহরে যৌন নিগ্রহের ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার যাদবপুর। নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল কোচিং সেন্টারের প্রাইভেট টিউটরের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম আশিস সাউ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে যাদবপুরের বিদ্যাসাগর কলোনিতে। অভিযোগ, প্রতিদিনের মতো এদিনও কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ওই ছাত্রী। তবে এদিন অন্য পড়ুয়াদের কেউ আসেনি। অভিযোগ, সেই সুযোগ নিয়েই নাবালিকাকে যৌন হেনস্তা করে অভিযুক্ত শিক্ষক। এমনকী, ঘটনাটি প্রকাশ্যে এলে ক্ষতিরও সম্ভাবনা আছে বলে হুমকিও দেওয়া হয়।
[সেন্ট্রাল জেলে মাদক পাচার মামলায় জামিন মঞ্জুর কলেজ ছাত্রীর]
পরে বাড়ি ফিরেই অভিভাবকদের সবকিছু জানায় নির্যাতিতা নাবালিকা। রাতেই যাদবপুর থানায় ওই প্রাইভেট টিউটরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলা রুজু হয়েছে।
শহরে অহরহ বাড়ছে যৌন নিগ্রহের ঘটনা। গতমাসে ওয়াটগঞ্জ থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয় মদ্যপ যুবক। অভিযোগ, যৌন নিগ্রহের পর ট্যাক্সি ধরে পালানোর চেষ্টা করছিল সে। কিন্তু খিদিরপুর মোড় থেকে তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে লেক থানা এলাকায় যৌন হেনস্তার ঘটনা ঘটে। এবারও হেনস্তার শিকার নাবালিকা।
অভিযোগ, লজেন্সের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করে প্রতিবেশী দুই প্রৌঢ়। দীর্ঘদিন ধরেই চলছিল এই নক্কারজনক ঘটনা। বাইরের কাউকে যাতে বলে না দেয়, তারজন্য লজেন্স ও টাকা দেওয়া হত। স্কুলে গেলে নাবালিকার গালে কামড়ের দাগ দেখতে পান শিক্ষিকা। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা। এবার স্কুলের তরফেই থানায় জানানো হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
[মদেও ভেজাল! খাস কলকাতায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার দালাল চক্রের ৫ পাণ্ডা]
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল