Arrest

পুজোর কলকাতায় অশান্তির ছক! অস্ত্র-সহ তারাতলা থেকে ধৃত ২

ধৃতদের গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২০, ১৬:০৫

options
link
পুজোর কলকাতায় অশান্তির ছক! অস্ত্র-সহ তারাতলা থেকে ধৃত ২
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: তারাতলায় (Taratala) ব্রিটানিয়া বিল্ডিংয়ের সামনে থেকে একটি গাড়ি-সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। ঠিক কী কারণে চতুর্থীর রাতে অস্ত্র নিয়ে ওই এলাকায় হাজির হয়েছিল ধৃতরা?  কোথা থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি? এর পিছনে আর কে বা কারা রয়েছে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, আগেভাগেই ওই গাড়ির বিষয়টি জানতে পেরেছিলেন তদন্তকারীরা। সেই কারণেই গাড়িটির উপর নজর রাখা হচ্ছিল। মঙ্গলবার রাতে বজবজের দিক থেকে গাড়িটি এসে দাঁড়ায় ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের সামনে। পুলিশ নজর রাখছে বুঝতে পেরেই দ্রুত গতিতে এলাকা ছাড়ার চেষ্টা করে গাড়িটি। কিন্তু শেষরক্ষা হয়নি। দুদিক থেকেই গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালানো হয় গাড়ির ভিতরে। সেখানেই মেলে দুটি আগ্নেয়াস্ত্র। এরপরই নুর আহমেদ রাকিব ও মহম্মদ আরশাদ রাহুল নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়়ুন: ‘ভোটের কথা মাথায় রেখেই পুজোর আগে ভাষণ’, মোদিকে খোঁচা সৌগতর, পালটা জবাব সায়ন্তনের]

পুলিশের দাবি, ধৃতরা জানিয়েছে বজবজ থেকে গাড়িটি এনেছিল তারা। উদ্দেশ্য ছিল পুজোর কলকাতায় অশান্তি ছড়ানো। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এরা ছাড়াও এদিন কলকাতার বিভিন্নপ্রান্ত থেকে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[আরও পড়়ুন: সামান্য ছাড় পেলেন উদ্যোক্তারা, পুজো মামলায় নয়া নির্দেশিকা জারি কলকাতা হাই কোর্টের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন