অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বন্ধুদের সঙ্গে নিমতলা ঘাটে যাওয়াই কাল। স্নান করতে নেমে তলিয়ে গেল ২ যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২ যুবকের খোঁজ চালাচ্ছে ডুবুরি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
নিখোঁজ দুই ছাত্রের নাম কৃষ সোনি ও বান্টি সিং। জানা গিয়েছ, রবিবার বৃষ্টি মাথায় বাড়ি থেকে বের হয় ১৫ বন্ধু। তাঁদের মধ্যে ছিলেন কৃষ ও বান্টি। সূত্রের খবর, এই ১৫ যুবক রবিবার রাতে নিমতলা ঘাটে আসেন। সেখানে দীর্ঘক্ষণ কাটান তাঁরা। রাতে স্নান করতে নামেন কৃষ ও বান্টি। সেটাই কাল হল। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা উঠে না আসায় যুবকদের বাড়িতে খবর দেয় বন্ধুরা। সেই সঙ্গে জানানো হয় থানায়।
[আরও পড়ুন: কলকাতা শিশু পাচার চক্রের বাংলাদেশ যোগ! চড়া দামে বিক্রি হত শিশু, নয়া তথ্য পুলিশের হাতে]
ভোররাতেই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। দফায় দফায় চলছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও হদিশ মেলেনি ২ যুবকের। এদিক সময় যত এগোচ্ছে দুশ্চিন্তা বাড়ছে পরিবারের। কান্নায় ভেঙে পড়ছেন সকলে। প্রসঙ্গত, দিনভর টানা বৃষ্টির জেরে উদ্ধারকারী দলও সমস্যায়।
[আরও পড়ুন: নেপাল সীমান্তে ISI ডেরা, দোসর চিনা চরও! ‘জোড়া ফলা’ থেকে রাজ্যকে সতর্ক গোয়েন্দাদের]
সর্বশেষ খবর
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!
-
কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়! হুলস্থুল ডায়মন্ড হারবারের নুরপুরে
-
নেপাল হয়ে ভারতে, ভুয়ো নথিতে তপসিয়ার ঠিকানা, কী টার্গেট ছিল পাক আইএসআই এজেন্ট রানার?
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার!