হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro Station) থেকে মোট সাড়ে ৬ কেজি ওজনের একাধিক রুপোর বার (Silver Bar Recover)-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মালপত্র স্ক্যান করার সময় যাত্রীর ব্যাগ থেকে রুপোর বারগুলি উদ্ধার করা হয়। এই রুপোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। গতকাল, সোমবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পরে উদ্ধার হওয়া রুপো ও অভিযুক্ত ব্যক্তিকে গোলাবাড়ি পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গতকাল দুপুর ১টা ৩ মিনিট নাগাদ হাওড়া মেট্রো স্টেশনে আসেন ওই যাত্রী। লাগেজ স্ক্যান করার মেশিনে তাঁর হ্যান্ডব্যাগটি স্ক্যানও করেন। সেই স্ক্যানারে কর্তব্যরত আরপিএফ দেখতে পান, ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে। সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশন জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জওয়ানদের এবিষয়ে সতর্ক করা হয়। এরপর যাত্রীকে শনাক্ত করেন আরপিএফের জওয়ানরা। তাঁর ব্যাগ থেকে একাধিক রুপোর বার উদ্ধার করা হয়। ওই রুপোগুলির কোনও বৈধ নথি দেখাতে পারেননি যাত্রী। এরপরই গোলাবাড়ি থানার পুলিশকে খবর দেয় আরপিএফ। মেট্রো স্টেশনে এসে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া রুপোর বারগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া ওই রুপোর বাজারমূল্য ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা। এই রুপোর বারগুলি তিনি কোথা থেকে এনেছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশন থেকে এভাবে আগেও পাচার হয়েছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী