অর্ণব আইচ: ফের বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ। নিখোঁজ শিয়ালদহ কোর্টের আইনজীবী। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সে কারণেই চরম সিদ্ধান্ত নেন বলেই মনে করা হচ্ছে। তবে কেন মানসিক অবসাদে ভুগছিলেন আইনজীবী, তা স্পষ্ট নয়। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে রেলিং টপকে ঝাঁপ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘন্টাখানেক আগে তাঁকে রেলিং টপকে ঝুলতে দেখেন অন্যান্য বাইক ও গাড়ির আরোহীরা। তাঁকে নেমে আসতে বলেন। কিন্তু ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ ঝুলে ছিলেন যুবক। মুহূর্তের মধ্যে সেতু থেকে ঝাঁপ দেন। জানা গিয়েছে, তিনি ফুলবাগানের বাসিন্দা। কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

[আরও পড়ুন: হোলিতে যৌন হেনস্তার শিকার! ভয়ে ভারত ছাড়লেন জাপানি তরুণী, গ্রেপ্তার এক নাবালক-সহ ৩]
খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানা। তাঁর বাইকটি উদ্ধার করে। কিছুদিন আগে একইভাবে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। এই খবর পেয়ে বিএনজির ডুবুরিরা ও জল পুলিশ নিখোঁজ যুবকের সন্ধান করছে। রেলিংয়ে উপর অতিরিক্ত ব্যারিয়ার তৈরি করার পরও কীভাবে অনেকেই ঝাঁপ দিচ্ছেন তা জানার চেষ্টা হচ্ছে বলে দাবি পুলিশের।
[আরও পড়ুন: DA ধর্মঘটের প্রভাবই নেই, মুখ্যমন্ত্রীর দপ্তরে হাজিরা ১০০%, গরহাজিরাদের তালিকা চাইল নবান্ন]
সর্বশেষ খবর
-
চুল, মেকআপে খরচ প্রায় ৪.৫ কোটি! ইজরায়েলের প্রধানমন্ত্রীর রূপচর্চার বহর দেখে অবাক পৃথিবী
-
নতুন সহ-অধিনায়ক পাচ্ছে টিম ইন্ডিয়া! তবে একটা বিষয়ে ‘মাথাব্যথা’ যাচ্ছে না নির্বাচকদের
-
৫ দিন ঘুরপথে চলবে মাঝেরহাট লোকাল, একাধিক ট্রেনের রুট কাটছাঁট! বেরনোর আগে জেনে নিন সূচি
-
নদী বেয়ে নয়, এবার আকাশ থেকেই দেখা যাবে ভয়ংকর সুন্দর রয়্যাল বেঙ্গল, ব্যাঘ্র-পর্যটনে ‘মহাগুরু’র পরিকল্পনা
-
হারিয়ে যাবেন মাস্টারমশাইরা! এবার ক্লাস নেবে ‘এআই’ স্যর