কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: নিউটাউন পর্ন কাণ্ডের (Newtown Porn case) মূল দুই পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ। বৃহস্পতিবার দমদম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে কমিশনারেট সূত্রে খবর। ধৃতদের মধ্যে একজন মডেল, নন্দিতা দত্ত এবং অন্যজন ফটোগ্রাফার মৈনাক ঘোষ। এদিনই তাঁদেরকে আদালতে তোলা হয়। দু’জনকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন দুই তরুণী। তাঁরা পুলিশকে জানান, মিথ্যা প্রতিশ্রুতি ও কার্যত হুমকি দিয়ে অশ্লীল ভিডিও তোলানো হয়েছিল তাঁদের দিয়ে। বালিগঞ্জের একটি স্টুডিওতে এই অশ্লীল ভিডিও তোলা হয় বলে অভিযোগ করেন তাঁরা। প্রথম অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিও তোলার পরে একাধিক পর্ন সাইট ও মোবাইল অ্যাপে সেগুলি ছড়িয়ে দেওয়া হয়। ‘নিউ ফ্লিক্স’ নামে একটি অ্যাপে এই ভিডিও দেখতে পান দুই তরুণী। এরপর এই অ্যাপের কর্ণধার যশ ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। তবে তাঁর বক্তব্য, একাধিকবার ফোন করলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: ভারচুয়ালি শুনানি থেকে জামিনের মেয়াদ বৃদ্ধি, বিনয় মিশ্রর সব আবেদন খারিজ করল High Court]
প্রসঙ্গত, এই ‘নিউ ফ্লিক্স’ নামক অ্যাপটির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত মুম্বইতে পর্ন কাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ কুন্দ্রা। যশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নিউটাউন থানার সরাসরি অভিযোগ দায়ের করেন দুই তরুণী। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, অভিযোগের তদন্তে সাহায্য নেওয়া হয় সাইবার ক্রাইম বিভাগেরও। অভিযুক্তদের মোবাইল নম্বরের লোকেশন দেখে তাদেরকে ট্র্যাক করে পুলিশ। বৃহস্পতিবার দমদম থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। ঘটনার তদন্ত জারি রেখেছে নিউটাউন থানা।
[আরও পড়ুন: সামনে উৎসবের মরশুম, রাজ্যগুলিকে Corona নিয়ে সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!