অর্ণব আইচ: বন্ধুদের সঙ্গে পার্টি সেরে ফেরার পথে শ্লীলতাহানির শিকার খাস কলকাতার (Kolkata) এক তরুণী। অভিযোগ, চলন্ত গাড়িতে এক বান্ধবীর উপস্থিতিতেই দুই বন্ধু তাঁর উপর নির্যাতন করে।কোনওক্রমে তাঁদের হাত থেকে রক্ষা পান নিগৃহীতা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে যাদবপুর (Jadavpur) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে যাদবপুরের বিক্রমগড় এলাকায় বান্ধবীর জন্মদিনের নিমন্ত্রণ ছিল মহেশতলার বাসিন্দা বছর একুশের ওই তরুণীর। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান তিনি। খাওয়া দাওয়া, হই-হুল্লোর শেষে এদিন রাতে মধুরিমা সরকার, রাজেশ রায় ও সৌরভ রায় নামে তিন বন্ধুর সঙ্গে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। অভিযোগ, সেই সময় চলন্ত গাড়িতে তাঁর শ্লীলতাহানি করে ২ যুবক। সঙ্গে থাকা বান্ধবী এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই দাবি তাঁর। জানা গিয়েছে, নিগৃহীতা একাধিকবার গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। প্রথমে সফল হননি। এরপর গাড়িটি ভবানীপুর থানার সামনে পৌঁছতেই আর্তনাদ করেন ওই তরুণী। ঘড়ির কাঁটায় তখন প্রায় ১১ টা। সেই সময় ভয় পেয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা।
[আরও পড়ুন: পশু চিকিৎসায় বিপ্লব! কলকাতায় তৈরি হল পোষ্যদের রক্তের তথ্য ব্যাংক]
জানা গিয়েছে, এরপর ফোনে অপর এক বন্ধুকে গোটা ঘটনার কথা জানান ওই তরুণী। বিষয়টি জানা মাত্রই ওই যুবক গাড়ি নিয়ে হাজির হন নিগৃহীতার কাছে। এরপর দু’জনে যাদবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও অভিযুক্তদের হদিশ মেলেনি।
[আরও পড়ুন: বাইপাসের ধারের হোটেল বৈঠক বিজেপির, সপরিবারে সেখানেই হাজির জিতেন্দ্র তিওয়ারি]
সর্বশেষ খবর
-
SIR-এ নাম ‘বাদ’, আটকে সাংবাদিকের পাসপোর্ট পুনর্নবীকরণ! শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর
-
জীবনে সংকটময় মুহূর্তের ‘সাথী’, সহজে স্বাস্থ্য বিমা কীভাবে পাওয়া সম্ভব?
-
আপ্ত সহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি, ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
-
কাশ্মীরের বাজার থেকে উধাও খাসির মাংস! হঠাৎ কী ঘটল? পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ওমর আবদুল্লা
-
অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?