Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

SIR-এ নাম ‘বাদ’, আটকে সাংবাদিকের পাসপোর্ট পুনর্নবীকরণ! শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে টেলিগ্রাফের প্রাক্তন সম্পাদক আর রাজাগোপালের। তার ফলে তাঁর পাসপোর্টের পুনর্নবীকরণ আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। যাচাইয়ের পর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৮:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৮:৪৭

options
link
SIR-এ নাম ‘বাদ’, আটকে সাংবাদিকের পাসপোর্ট পুনর্নবীকরণ! শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Advertisement

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে টেলিগ্রাফের প্রাক্তন সম্পাদক আর রাজাগোপালের। তার ফলে তাঁর পাসপোর্টের পুনর্নবীকরণ আবেদনপত্র বাতিল হয়ে গিয়েছে। যাচাইয়ের পর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। তিনি লিখেছেন, ‘জরুরি ভিত্তিতে বিষয়টি দেখুন।’

কেরলের মুখ্যমন্ত্রী সতীশন তাঁর চিঠিতে জানিয়েছেন, আর রাজাগোপাল তিন দশক ধরে সাংবাদিকতা করেন। তিনি কলকাতার বাসিন্দা। ১২ ডোভার রোডের ফ্ল্যাট ৩-এর বাসিন্দা তিনি। ২৯ জুনের চিঠিতে সতীশন লিখেছেন, ‘কলকাতা পুলিশের থেকে যাচাইয়ের পর ছাড়পত্র না পাওয়ায় রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণ আবেদনটি আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। আমি আপনাকে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি।’ সতীশন তাঁর চিঠিতে জানিয়েছেন, রাজাগোপাল দীর্ঘ ৩ দশক ধরে সাংবাদিকতা করছেন। তিনি কলকাতার বাসিন্দা। টেলিগ্রাফের সম্পাদক ছিলেন। তিনি আরও লিখেছেন, ‘রাজাগোপাল অধ্যাপক ভি রামাদাসের ছেলে। রামাদাস কেরালার গান্ধী স্মারক নিধি-র রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।’

Advertisement

কেরলের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি জানান, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। এক্সে মুখ্যমন্ত্রী সতীশনের চিঠিটি শেয়ার করে থারুর লিখেছেন, ‘এক মুখ্যমন্ত্রীর তরফ থেকে অন্য মুখ্যমন্ত্রীকে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে নিঃসন্দেহে এর জবাবে বলা হবে, বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। রাজ্য সরকারের পক্ষে এটি দেখা সম্ভব নয়।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.