অর্ণব আইচ: আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ সংগীত শিল্পীর। সাতসকালে সামনে থেকে যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা।
জানা গিয়েছে, ওই যুবকের নাম ভবিষ্য বলানি। বয়স ২৩ বছর। বালিগঞ্জ সার্কুলার রোডের ওই আবাসনের তিনতলায় থাকতেন তিনি। গানবাজনা নিয়েই ব্যস্ত থাকতেন। বুধবার ভোরে এলাকার বাসিন্দারা আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, যুবকের পকেটে মিলেছে একটি সুইসাইড নোট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবসাদে ভুগছিলেন যুবক। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা হবে। কী কারণে অবসাদে ভুগছিলেন ভবিষ্য, তা জানার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের
-
সেনার হাতে ফলল সোনা! ভারতের প্রথম স্বর্ণপদক এল রোয়িং বিশ্বকাপে
-
‘জেহকে একটু কেটেও ফেলেছিল’, ‘অভিশপ্ত রাত’-এর ভয়ংকর অভিজ্ঞতা ভাগ সইফের
-
সাবাশ খুদে কমরেড! জন্মদিনে পাওয়া অর্থ হকারদের জন্য বিমান বসুর হাতে দিল ২ বছরের কন্যা
-
ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কাজের ‘শাস্তি’?