Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
ISKCON

ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কাজের ‘শাস্তি’?

শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার ফলে বর্তমানে ইসকনের সঙ্গে আর সরাসরি যুক্ত নন তিনি।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৯:২৯

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৯:২৯

options
link
ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কাজের ‘শাস্তি’? zoom
ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে। ফাইল ছবি
Advertisement

আচমকা পদচ্যুত কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার ফলে বর্তমানে ইসকনের সঙ্গে আর সরাসরি যুক্ত নন তিনি। কোন কারণে পদ হারালেন, এক্স হ্যান্ডেলে সেই ৬টি কারণ উল্লেখ করেন। 

সংবাদ প্রতিদিনকে ফোনে রাধারমণ দাস জানান, গত ২০২৩ সালে ইসকনকে গোরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন মানেকা গান্ধী। ‘দেশের সবচেয়ে বড় প্রতারক’ বলে তোপ দাগেন বিজেপি সাংসদ। বিশ্বব্যাপী ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস দেন রাধারমণ দাস। এছাড়া সম্প্রতি বাংলাদেশের হিন্দু হত্যা নিয়েও সুর চড়িয়েছিলেন। এই দুই কারণের কথাই মূলত উল্লেখ করেন রাধারমণ দাস।

Advertisement

এক্স হ্যান্ডেলে এই বিষয়ে দীর্ঘ পোস্টও করেন তিনি। সেখানে আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। কৌতুকশিল্পী সুরলিন কৌরের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা, কট্টরপন্থী সনাতনীদের নিয়েও মুখ খুলেছিলেন। এছাড়া রাধারমণ দাস দাবি করেছিলেন, ২০২৪ সালে ট্রাম্পের প্রাণরক্ষা হয় কারণ ১৯৭৬ সালে নিউ ইয়র্কে প্রথম জগন্নাথের রথযাত্রার আয়োজনে বিশেষ উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যও পদচ্যুত হওয়ার সম্ভাব্য় কারণ। গত ২৯ মে একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন, তা ইসকন বিরোধী আচরণ হিসাবে গণ্য হয়েছে।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেই উল্লেখ করেন। তার ফলে আপাতত ইসকনের প্রতিনিধি হিসাবে সংবাদমাধ্যমকে আর কোনও প্রতিক্রিয়া দেবেন না বলেই জানিয়েছেন রাধারমণ দাস। পদ হারালেও ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.