জুলাইয়ের শুরুতেই বুধের অন্তর্ধান, আর্থিক ধস ও বিবাদের আশঙ্কায় এই ৫ রাশি
২৯ জুন বক্রী হওয়ার পর, ৩০ জুন মধ্যরাতেই অস্ত যাচ্ছে বুদ্ধিমত্তা ও বাণিজ্যের কারক গ্রহ বুধ। জ্যোতিষীদের মতে, সূর্যের অতি সান্নিধ্যে থেকেও বুধ তার ক্ষমতা হারাবে। ফলে এই ৫ রাশির জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়।
মিথুনের দ্বিমুখী সংকট: মিথুন রাশির অধিপতি খোদ বুধ, তাই তার এই অস্ত যাওয়া কর্মক্ষেত্রে চরম প্রভাব ফেলবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিবাদের আশঙ্কা থাকছে। এই সময়ে বাকসংযম অত্যন্ত জরুরি। ব্যবসায় বড় বিনিয়োগের সিদ্ধান্ত জুলাই মাসে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। প্রতিকার হিসেবে প্রতি বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ানো উচিত।
আরও পড়ুন:
কর্কটে মানসিক বিপর্যয়: কর্কট রাশিতেই বুধের এই অন্তর্ধান ঘটছে। ফলে এই রাশির জাতকদের মানসিক স্থিতি বিঘ্নিত হতে পারে। অকারণ রাগ, বিরক্তি এবং চরম মানসিক অস্থিরতা গ্রাস করবে জীবনকে। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতা প্রয়োজন। টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মন শান্ত রাখতে এই এক মাস নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নেওয়া দরকার।
কন্যার কর্মজীবনে প্রভাব: বুধ অস্ত যাওয়ায় কন্যা রাশির জাতকদের কর্মজীবনে আকস্মিক চাপ বৃদ্ধি পাবে। হাড়ভাঙা খাটুনির পরেও যোগ্য পারিশ্রমিক বা স্বীকৃতি না মেলায় মন হতাশায় ভরে উঠবে। এর পাশাপাশি চর্মরোগের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আর্থিক মন্দা কাটানোর জন্য প্রতি বুধবার গণেশ ঠাকুরের চরণে দূর্বা ঘাস অর্পণ করুন।
বৃশ্চিকের আর্থিক ধস: বৃশ্চিক রাশির জাতকদের জন্য জুলাই মাসটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে চলেছে। বুধের অশুভ প্রভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির যোগ তৈরি হচ্ছে। পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা প্রবল। তাই কথা বলার সময় সতর্ক থাকুন। সঙ্কট মোচনে বুধবার রূপান্তরকামীদের দান কিছু দান করতে পারেন। এছাড়া দুঃস্থদের সবুজ মুগ ডাল দেওয়া শুভ।
আরও পড়ুন:
মীনে সম্পর্কের টানাপোড়েন: মীন রাশির ক্ষেত্রে বুধের এই অবস্থান সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে দেবে। বিশেষ করে অংশীদারি ব্যবসায় অংশীদারদের সঙ্গে বড়সড় ভুল বোঝাবুঝি বা আইনি জটিলতা তৈরি হতে পারে। যে কোনও নথিপত্রে সই করার আগে ভালো করে পড়ে নেওয়া দরকার। পরিস্থিতি সামলাতে প্রতি বুধবার গণেশ দেবতাকে দূর্বাঘাস ও মোদক দিয়ে পুজো করুন।