সংবাদ প্রতিদিন ডিজিটাল: হাসপাতালের বর্হিবিভাগের ফলস সিলিংয়ের চাঙড় ভেঙে বিপত্তি৷ চাঙড়ের আঘাতে গুরুতর জখম হয়ে জরুরি বিভাগে ভরতি হতে হল চারজনকে৷ শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে৷ ওই চারজনের মাথার আঘাত লেগেছে৷ তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷
[ চাইল্ড কেয়ার লিভের জন্য শিক্ষিকার বেতন বন্ধ, পৌরুষতন্ত্রের ঔদ্ধত্য বলল কোর্ট]
সরকারি হাসপাতালে চিকিৎসাটা বিনা পয়সা হত ঠিকই৷ কিন্তু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রোগীর পরিবারের লোকেদেরই কিনে দিতে হত৷ কিন্তু, এখন সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা বিনামূল্য পাওয়া যায়৷ সকলেই যে হাসপাতালে ভরতি হন, এমনটা নয়৷ বর্হিবিভাগ বা আউটডোরেও রোগীদের যথেষ্ট ভিড় থাকে৷ শুক্রবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগের আউটডোরেও চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন বহু মানুষ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বর্হিবিভাগের ছাদের ফলস সিলিংয়ের উপর থেকে একটি চাঙড় ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন চারজন৷ তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই চারজনের মাথায় আঘাত লেগেছে৷ তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ৷
দিন কয়েক আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ আগুন লেগে গিয়েছিল হাসপাতালে ফার্মাসি বিভাগে৷ রোগীদের কোনওমতে হাসপাতালে থেকে বের করে আনা গেলেও, আগুন পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল অনেক ওষুধ৷ তখন বেশ আতঙ্ক ছড়ায় হাসপাতালের ভিতরে। এদিনের চাঙড় ভেঙে পড়ার ঘটনায় ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয় কলকাতা মেডিক্যাল কলেজে।
[ সাবধান! ট্রেনের কামরায় পোস্টার সাঁটালেই ঘোর বিপদ]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের