মোবাইল ফোন নিয়ে বচসা। খাস কলকাতায় যুবককে এলোপাথাড়ি পিটিয়ে খুন ‘বন্ধু’র! ঘটনাটি ঘটেছে তপসিয়ায়। বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। তপসিয়া সাউথ রোডে একটি দোকানে কাজ করতেন তিনি। সেই দোকানের পাশেই অন্য একটি দোকানে কাজ করেন অভিযুক্ত তৌফিক আনসারি। মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের ঝামেলা হয়। জানা গিয়েছে, মোবাইল ফোন নিয়ে গন্ডগোল শুরু হয়। ক্রমে শুরু হয় হাতাহাতি। তারই জেরে অভিযুক্ত যুবক তৌফিক আনসারি ওই যুবককে বেধড়ক মারধর করতে থাকে। একাধিক আঘাতের জেরে রক্তাক্ত হন তারকনাথ। রাস্তায় পড়ে যান তিনি। আরও অভিযোগ তারকনাথকে পদাঘাত করতে থাকে অভিযুক্ত। এতে অচেতন হয়ে পড়েন তারকনাথ।
কাছেই রয়েছে একটি বহুতল। আবাসনের নিরাপত্তারক্ষীরা তারকনাথকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তৌফিককে শনাক্ত করা হয়। রাতেই এই ব্যাপারে তপসিয়া থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়। বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী