Bikash Bhavan

নবান্নের পর এবার গেরুয়া বিকাশ ভবনও! পালাবদলের বাংলায় বদলাচ্ছে রং

বিকাশ ভবনের বিল্ডিংয়ের মাথায় থাকা ফলকের রং বদলাচ্ছে।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৭:১৬

options
link
নবান্নের পর এবার গেরুয়া বিকাশ ভবনও! পালাবদলের বাংলায় বদলাচ্ছে রং
বদলাচ্ছে বিকাশ ভবনের ফলকের রং। নিজস্ব ছবি।

নবান্নের পর এবার বিকাশ ভবনের (Bikash Bhavan) ফলকের রংও বদলে যাচ্ছে। নবান্নের মতো এখানেও গেরুয়া হতে চলেছে ফলকের রং। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। শীঘ্রই বিকাশ ভবনের গেরুয়া ফলক দেখতে পাওয়া যাবে। তবে আপাতত নীল-সাদাই থাকবে ভবনের রং। তবে পরবর্তীকালে ভবনেরও রং পরিবর্তন হতে পারে বলে চর্চা শুরু হয়েছে। 

Advertisement

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বঙ্গে গেরুয়া ঝড়। বদলেছে রাজ্যের রাজনৈতিক রং। এবার সেই পথে হেঁটেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বাংলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের রংও। ইতিমধ্যেই তৃণমূল জমানার নীল-সাদা রঙের উপর গেরুয়ার প্রলেপ পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। বাংলায় পালাবদলের পরে গেরুয়া আলোয় মুড়ে ফেলা হয়েছিল নবান্নকে। নতুন সরকার গঠনের আড়াই মাসের মধ্যে নবান্নের নামের ফলকের রং-ও পরিবর্তন করা হয়। তবে এখনও ভবনের রং পরিবর্তন করা হয়নি। আগের মতো নীল-সাদাই রয়েছে রং। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে ‘নবান্ন’ ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়। নবান্নের মতোই এবার বিকাশ ভবনের ফলকের রংও পরিবর্তন করা হচ্ছে। তবে ভবনের রং থাকছে নীল-সাদাই।

Advertisement

রাজ্যে পালাবদলের পর এই নিয়ে দু’টি প্রশাসনিক ভবনের ফলকের রং পরিবর্তন করা হল। ধীরে ধীরে অন্যান্য প্রশাসনিক ভবনের ফলকের রংও পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। আপাতত শুধু ফলকের রং পরিবর্তন হলেও পরে ভবনগুলির রং গেরুয়া করা হতে পারে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement

উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সরকারি স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা করা হয়েছিল। নতুন সরকার আসার পরেই শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, সরকারি স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তনের কথা। ২০২২ সালের আগে ইউনিফর্মের রং যা ছিল, তাই ফিরতে চলেছে স্কুলগুলিতে। পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যদের ইউনিফর্মের রঙেও থাকছে গেরুয়া ছোঁয়া। তাঁদের জন্য গোলাপি ও কমলা রঙের পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.